বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিচার বিভাগে ব্যাপক রদবদল

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বিচার বিভাগে ব্যাপক রদবদল করা হয়েছে। এক দিনেই অধস্তন আদালতের প্রায় দুইশ ৫২ বিচারককে বদলি করা হয়েছে। তাদের মধ্যে আইন সচিব মো. গোলাম সারওয়ারকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া যুগ্ম সচিব (প্রশাসন-১) মো. গোলাম রব্বানীকে আইন সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতেও এসেছে নতুন মুখ।

নেত্রকোনার যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে ঢাকার সিএমএম করা হয়েছে। এ ছাড়া সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরে আলম ভূঞাকে ঢাকার সিজেএম করা হয়েছে। বদলি করাদের মধ্যে ২৩ জন যুগ্ম জেলা ও দায়রা জজকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।

জানা গেছে, ক্ষমতার পট-পরিবর্তনের পর এটাই বিচার বিভাগে সবচেয়ে বড় রদবদল। আজ রোববার আইন মন্ত্রণালয় থেকে এসব রদবদলের অন্তত এক ডজনেরও বেশি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে ৫৩ জন জেলা ও দায়রা জজকে রদবদল করা হয়েছে। কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ মো. রুহুল আমিনকে বদলি করে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব করা হয়েছে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়েরও ৫৩ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এ ছাড়া ২৩ জন যুগ্ম জেলা ও দায়রা জজকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। এ ছাড়া বদলি করা হয়েছে সাতজন যুগ্ম জেলা ও দায়রা জজকে। ১১৪ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজকে রদবদল করা হয়েছে। বদলি করা অতিরিক্ত জেলা জজদের জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ/দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে আগামী ১২ সেপ্টেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। বদলি করা যুগ্ম জেলা জজদের জেলা ও দায়রা জজ বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনোনীত কর্মকর্তার কাছে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বদলি হওয়া সিনিয়র সহকারী জজ ও সহকারী জজদের জেলা ও দায়রা জজ বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে আগামী ১২ সেপ্টেম্বর এবং প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ বা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

বদলির প্রজ্ঞাপনগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা সুবিধাভোগী ছিলেন, বছরের পর বছর ঢাকায় কাটিয়েছেন, তাদের অনেককেই ঢাকার বাইরে বদলি করা হয়েছে। এ ছাড়া সবচেয়ে সুবিধাভোগী সাবেক আইনমন্ত্রীর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা এবং সাবেক মন্ত্রীর অত্যন্ত অনুগত ও আত্মীয় হিসেবে পরিচিত মো. গোলাম সারওয়ারকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এর আগে সংযুক্ত করা হয় আইন মন্ত্রণালয়ের আলোচিত যুগ্ম সচিব (প্রশাসন-১) বিকাশ কুমার সাহাকে। তবে এখনো দুএকজন সুবিধাভোগী গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ু প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

১০

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১১

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১২

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১৩

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৪

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১৫

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১৬

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১৭

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১৮

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

২০
X