সিলেট ব্যুরো
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহইয়া, সম্পাদক জোবায়ের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি : কালবেলা
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি : কালবেলা

সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) এবং সাধারণ সম্পাদক পদে জোবায়ের বখ্ত জুবের নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ছয়ফুল আলম ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) ৫৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের ৩৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সিনিয়র সহসভাপতি পদে অ্যাডভোকেট পান্না লাল দাশ ৪৩৮ ভোট এবং সহসভাপতি পদে অ্যাডভোকেট আব্দুস সোয়েব আহমদ ৫১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে অ্যাডভোকেট মো. আব্দুল মুকিত (অপি) ৩১৩ ভোট এবং যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে অ্যাডভোকেট মো. হেদায়েত হোসেন তানবীর ৪৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলাম ৫৮১ ভোট এবং সহক্রীড়া ও সমাজবিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন ৬৮৯ ভোট ও অ্যাডভোকেট ঝুমকি পুরকায়স্থ ৬৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট সৈয়দ ফেরদৌস আহমদ ৭২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার পদে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রিপন ৫৯৭ ভোট ও অ্যাডভোকেট নাজমুল ইসলাম ৫৭৮ ভোট পেয়েছেন। সহকারী নির্বাচন কমিশনার পদে অ্যাডভোকেট সোনিয়া জেরীন চৌধুরী ৬৬২ ভোটে নির্বাচিত হন। অপরদের মধ্যে সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল ৬৯৪ ভোট ও অ্যাডভোকেট জিয়াউল হক মোস্তাক ৬৭২ ভোট পেয়েছেন।

অন্যদের মধ্যে মহিলাবিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট সৈয়দা হেলেন বেগম ও মহিলা বিষয়ক সহসম্পাদক পদে অ্যাডভোকেট মো. জাহিদুল হক জাবেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী কমিটির ৭টি সদস্য পদে অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান (৮৯৯), অ্যাডভোকেট মো. আতিকুর রহমান (৮৯৫), অ্যাডভোকেট এ এস এম আব্দুল গফুর (৮৭২), অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন (৮৬৯), অ্যাডভোকেট এ কে এম ফখরুল ইসলাম (৮৫৭), অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল (৮৪০) ও অ্যাডভোকেট মো. ওবায়দুর রহমান (৮২২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

রোববার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সমিতির মোট ১৬৬৫ জন ভোটারের মধ্যে ১৩৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে ২৪টি পদের বিপরীতে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

কালবেলা/বিএইচ/এমএ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X