কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১১:০১ পিএম
আপডেট : ০৫ মে ২০২৬, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মোজাম্মেল বাবুর জামিন নামঞ্জুর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চাঁদাবাজির মামলায় একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর জামিন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৫ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১১ জানুয়ারি মোজাম্মেল বাবুসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা করেন বৈশাখী মিডিয়া লিমিটেডের চৌধুরী মো. হুমায়ুন কবির। অভিযোগে বলা হয়েছে, সেনা সমর্থিত সরকারের সময় ২০০৭ সালের ১৭ মার্চ বৈশাখী টিভির অফিসে যান তারা। সেখানে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং বৈশাখী টিভির শেয়ারহোল্ডার করতে চাপ দেন। একপর্যায়ে তারা তিন লাখ টাকার শেয়ারের ফরমে স্বাক্ষর করে নেন এবং আলমারিতে থাকা সাড়ে চার লাখ টাকা নিয়ে যান।

এর আগে কারাগারে থাকা সাংবাদিক মোজাম্মেল বাবুকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ। তার পক্ষে জামিন আবেদনের শুনানি নিয়ে গত ২৭ এপ্রিল এই রুল জারি করা হয়।

এদিকে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন মোজাম্মেল বাবু। একই বছরের ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে আটক করা হয়। আটকের পর থেকেই তারা কারাগারে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

কেপ ভার্দে নয়, আর্জেন্টিনা কোচের সামনে বড় চ্যালেঞ্জ অন্যকিছু

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

১০

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

১১

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

১২

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

১৩

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

১৪

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

১৫

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

১৬

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

১৭

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

১৮

সুমাইয়ার কান্না থামাবে কে? 

১৯

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

২০
X