কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

স্বামীসহ জাবির সাবেক ভিসি ফারজানার আয়কর নথি জব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলাম। ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলাম। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলাম ও তার স্বামী মো. আখতার হোসেনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের পক্ষে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও সহকারী পরিচালক খোরশেদ আলম।

দুদকের আবেদনে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং তার স্বামী, ছেলে ও তৃতীয় পক্ষের মাধ্যমে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এ বিষয়ে দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেনকে সদস্য এবং একজন কর্মকর্তার নেতৃত্বে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ফারজানা ইসলাম ও তার স্বামী মো. আখতার হোসেন বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব রেকর্ড ও তথ্যের সত্যায়িত অনুলিপি সংগ্রহ এবং প্রয়োজনে জব্দ করা প্রয়োজন।

শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট

তিন পার্বত্য জেলায় বন্যা-ভূমিধস মোকাবিলায় কন্ট্রোল রুম চালু

ইরানের ১৭০টি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা, নিহত ১৪

রিভেরি স্কুল চালাবে রিভেরি ফাউন্ডেশন আর ইশতিয়াক সাদেকের এইস

লামায় পানিবন্দি ৩০ হাজার মানুষ, যোগাযোগ বিচ্ছিন্ন

পর্তুগালের নতুন কোচ হচ্ছেন হোর্হে জেসুস, বেড়ে গেল রোনালদোর খেলার সম্ভাবনা

দেশের সব মাদ্রাসা নিয়ে জরুরি নির্দেশনা

৫১ বছরে কনকর্ড: বাংলাদেশের অবকাঠামো ও আধুনিকায়নের গৌরবময় পথচলা

রেললাইনের পাশ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো জিম্বাবুয়ে

১০

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ফরেন ল্যাংগুয়েজ সেন্টারের উদ্বোধন

১১

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

১২

দক্ষ মানবসম্পদ গড়তে ড্যাফোডিলের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগ

১৩

পাল্টাপাল্টি হামলায় আবারও অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি

১৪

চট্টগ্রামের শিশু ইরা মনি হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

১৫

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

১৬

বন্যায় চীনের খামার থেকে ভেসে গেল ৯০০ সাপ, আতঙ্কে বাসিন্দারা

১৭

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত

১৮

টানা পঞ্চম দিনের বৃষ্টিতে কার্যত স্থবির চট্টগ্রাম

১৯

বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

২০
X