কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৫:৫৮ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বন্যায় চীনের খামার থেকে ভেসে গেল ৯০০ সাপ, আতঙ্কে বাসিন্দারা

বন্যায় প্লাবিত চীনের গুয়াংসি ঝুয়াং অঞ্চল। ছবি : সংগৃহীত
বন্যায় প্লাবিত চীনের গুয়াংসি ঝুয়াং অঞ্চল। ছবি : সংগৃহীত

চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংসি ঝুয়াং অঞ্চলে বন্যায় একটি সাপের খামার থেকে প্রায় ৯০০টি সাপ বের হয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএন জানায়, হেংঝৌ শহরের একটি খামার থেকে সাপগুলো পালিয়ে যায়। ভারী বৃষ্টিতে স্থানীয় একটি বাঁধ ভেঙে গেলে আশপাশের এলাকা প্লাবিত হয় এবং খামারটি ক্ষতিগ্রস্ত হয়।

ইউনবিয়াও টাউনশিপের দেংওয়েই গ্রামের কমিটির প্রধান উ ঝি জানান, পালিয়ে যাওয়া সাপগুলোর বেশিরভাগই বিষহীন। তবে এরই মধ্যে এক গ্রামবাসী সাপের কামড়ে আহত হয়েছেন। তাকে হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।

উ ঝি বলেন, ‘বন্যার পানিতে অধিকাংশ সাপ ভেসে গেছে। এখন ভাসমান আবর্জনার ওপর অল্প কিছু সাপ রয়েছে। এখন পর্যন্ত যেসব সাপ ধরা পড়েছে, তার বেশিরভাগই বিষহীন জলজ সাপ।’

ঘটনার পর পাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা স্বেচ্ছাসেবী সাপ ধরার দল গঠন করেছেন। তারা মাছ ধরার জালসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে সাপগুলো খুঁজে বের করে ধরার চেষ্টা করছেন।

স্থানীয় প্রশাসন সতর্ক করে জানিয়েছে, যাদের সাপ ধরার অভিজ্ঞতা বা প্রয়োজনীয় দক্ষতা নেই, তারা যেন নিজেরা সাপ ধরার চেষ্টা না করেন। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। উ ঝি বলেন, ‘শুধু অভিজ্ঞ ও প্রশিক্ষিত ব্যক্তিদেরই এসব সাপ ধরার দায়িত্ব নেওয়া উচিত।’

এদিকে হেংঝৌর স্থানীয় কর্তৃপক্ষ জরুরি চিকিৎসা প্রস্তুতি জোরদার করেছে। হাসপাতালে সাপের বিষের প্রতিষেধকের মজুত বাড়ানো হয়েছে। পাশাপাশি আঞ্চলিক হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের এনে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

এদিকে, পরিস্থিতি মোকাবিলায় চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় গুয়াংসিতে অতিরিক্ত ৩৬ হাজারের বেশি ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যার পানিতে নৌকাডুবিতে দুই বোনের মৃত্যু

পারিবারিক অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবক নিহত

আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক: নেতানিয়াহু

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

স্ত্রীর গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ

‘জন নায়াগান’ / কঠিন শর্তে মিলল সেন্সরের ছাড়পত্র

হাসপাতালের জনবল সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু

১০

কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল

১১

ঢাকায় গাইবেন আতিফ আসলাম, টিকিট বিক্রি শুরু

১২

খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

১৩

ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার

১৪

বাড়ছে সুরমা নদীর পানি, দুর্যোগ প্রস্তুতি জোরদারের নির্দেশ

১৫

ছাত্রদল নেতাকর্মীদের জন্য জরুরি নির্দেশনা

১৬

প্রকাশের আগেই বৃত্তির ফল ফাঁস, ডিপিই কর্মকর্তা বরখাস্ত

১৭

ভারী বর্ষণে জলাবদ্ধতা, সাতক্ষীরায় বিপর্যস্ত জনজীবন

১৮

চলমান দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

১৯

দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

২০
X