কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

উপসচিব পদমর্যাদার আরও ৭ কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (০৯ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতিপ্রাপ্তরা দেশের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ ও দপ্তরে কর্মরত আছেন।

এ ছাড়া উপসচিব পদমর্যাদার আরও ৭ কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার এ-সংক্রান্ত আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন যুগ্ম-সচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি।

প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্ম-সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বা অনলাইনে ই-মেইলে ([email protected]) পাঠাতে পারবেন।

পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।

পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনোরকম বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

‘সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’-এ বলা হয়েছে, যুগ্ম-সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ও ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের উপসচিব পদে কর্মরতদের বিবেচনায় নিতে হবে।

বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে কমপক্ষে ৫ বছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে কমপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা বা উপ-সচিব পদে কমপক্ষে ৩ বছর চাকরিসহ ২০ বছরের অভিজ্ঞতা থাকলে কোনো কর্মকর্তা যুগ্মসচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী করল এআই

কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ ফুটবলার

ক্যাশলেস টোল ও সবুজায়নে জোর, পদ্মা-পায়রা সেতু প্রকল্প পরিদর্শনে সেতু সচিব

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর

কখন গোসল করা সবচেয়ে ভালো? যা বলছেন বিশেষজ্ঞ

আমি অনেক দিন ধরেই ইরানের হিটলিস্টে আছি: ট্রাম্প

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন বৃক্ষরোপণ কর্মসূচির 

তিস্তার পানি কমলেও কচুরিপানায় ভরে গেছে ফসলি জমি

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

১০

কেইন বনাম হালান্ড, কাকে সেরা বললেন ইংলিশ অধিনায়ক?

১১

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত

১২

বন্যা, ঝড় ও অতিবৃষ্টিতে ইসলামের নির্দেশনা

১৩

‘কখনো হাল না ছাড়া’ দল হিসেবে আর্জেন্টিনাকে মানুষ মনে রাখুক: স্কালোনি

১৪

এক সপ্তাহে দ্বিতীয়বার ব্ল্যাকআউটে কিউবা

১৫

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী দিল সুপার কম্পিউটার

১৬

‘বৈষম্যহীন দেশের জন্য এত রক্ত দেওয়ার পরও চাঁদাবাজি-দখলবাজি শুরু হয়েছে’

১৭

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

১৮

বদলে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চিত্র / ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ট্রাম্পের অনুমতি

১৯

টানা বৃষ্টিতে পানের বরজে ধস, স্বপ্নভঙ্গ চাষিদের 

২০
X