কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ
জবি ছাত্রকে হত্যাচেষ্টা 

ফের ৩ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক 

আদালত প্রাঙ্গণে আফজাল নাছের। ছবি : সংগৃহীত
আদালত প্রাঙ্গণে আফজাল নাছের। ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক কুমার দাসকে ‘হত্যাচেষ্টার’ মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) আফজাল নাছেরকে ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (০৮ মে) একই মামলায় তিনদিনের রিমান্ড শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনে হাজির করা হয় আসামিকে। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আবদুল হক। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ডের আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই অনুপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে হত্যা, হত্যাচেষ্টাসহ চার মামলায় কয়েক দফায় ৩৮ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় আফজাল নাছেরকে।

২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন আফজাল নাছের। ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে ২৯ মার্চ রাতে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।

পরদিন জুলাই আন্দোলনে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় সেদিনই আফজাল নাছেরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আরও চার দফায় ১১ দিনের রিমান্ডে পাঠানো হয়।

এরপর গত ১৭ ও ২০ এপ্রিল দেলোয়ার হত্যা মামলায় আবার তিনদিন করে রিমান্ড মঞ্জুর হয় তার। এরপর জুলাই আন্দোলনে উত্তরা এলাকায় মাহমুদুল হাসান হত্যা মামলায় ২৩ এপ্রিল চার দিন, ২৭ এপ্রিল দুই দিন এবং ২৯ এপ্রিল তিন দিন এবং ২ মে আরও তিন দিনের রিমান্ড দেয় আদালত। সর্বশেষ ৫ মে অনিক হত্যাচেষ্টা মামলায় তিন দিনের রিমান্ডে ছিলেন আফজাল নাছের।

অনিক হত্যাচেষ্টা মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ১৬ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে আন্দোলনকারীরা মহানগর দায়রা জজ কোর্টের সামনে এলে, তাদের লক্ষ্য করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা গুলি চালায়। এতে আহত হন অনিক।

তাকে প্রথমে ন্যাশনাল মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অপারেশনের পর ৩১ জুলাই কিছুটা সুস্থ হলে হাসপাতাল ছাড়েন অনিক। ওই ঘটনায় ২০২৪ সালের ২১ নভেম্বর কোতোয়ালি থানায় হত্যাচেষ্টা মামলা করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

কমলো এলপি গ্যাসের দাম

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

১০

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১১

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

১২

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

১৩

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

১৪

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১৫

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১৭

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১৮

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৯

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

২০
X