কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় নারীদের জন্য ট্রেনে আলাদা বগির নির্দেশ হাইকোর্টের

ঈদযাত্রায় নারীদের জন্য ট্রেনে আলাদা বগির নির্দেশ হাইকোর্টের

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিটি ট্রেনে নারীদের জন্য পৃথক একটি বগি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন। শুনানি শেষে তিনি জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারায় প্রতিটি ট্রেনে নারীদের জন্য আলাদা কামরার বিধান রয়েছে।

তিনি বলেন, ৫০ মাইলের বেশি দূরত্বের যাত্রায় ওই কামরার সঙ্গে সংযুক্ত শৌচাগারের ব্যবস্থাও থাকার কথা। এছাড়া একই আইনের ১১৯ ধারায় অনুমতি ছাড়া নারী কামরায় প্রবেশ করলে জরিমানার বিধানও রয়েছে।

আইনজীবী আরও জানান, দীর্ঘদিন ধরে এসব বিধান কার্যকর না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন হাইকোর্টে রিট আবেদন করেন। ওই আবেদনের পর গত ১০ মার্চ আদালত একটি রুল জারি করে জানতে চান, আইনের বিধান অনুযায়ী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য পৃথক কামরা বরাদ্দ কেন নিশ্চিত করা হবে না।

পরে বিচারাধীন ওই রুলের শুনানির সময় ঈদযাত্রায় নারী যাত্রীদের দুর্ভোগ কমাতে সম্পূরক আবেদন করা হলে আদালত এ নির্দেশনা দেন বলে জানান আইনজীবী মো. আজমল হোসেন খোকন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক ‘ফেভারিট শেফ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মেহরাব

আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা

ডেন্টাল ডিপ্লোমাধারীদের মহাসমাবেশ, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে পদযাত্রা

এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্নে সরকারের শিক্ষার্থীবান্ধব ৫ উদ্যোগ

রিমান্ডে নিয়ে ৭৬ চেকে সই / ডিবি কর্মকর্তা নাজমুলসহ চারজনকে আদালতে হাজিরের নির্দেশ

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৮১

জলাবদ্ধতায় নেওয়া যায়নি হাসপাতালে, ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ দিয়ে ৬ প্রস্তাব শিক্ষার্থীদের

১০

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ঢাকা জেলা পরিষদ টাওয়ার প্রকল্পে নতুন গতি

১১

ফাইনাল নিশ্চিত করার পরেই ইয়ামালের বাড়িতে চুরির চেষ্টা!

১২

১০০ কোটির পর এবার ঘরে ঘরে সামান্থার ‘মা ইন্টি বাঙ্গারাম’

১৩

মার্কিন পঞ্চম নৌবহরে আইআরজিসির হামলা

১৪

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক 

১৫

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১৬

জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

১৭

এবার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নাঈম গ্রেপ্তার

১৮

নিখোঁজের ২ দিন পর কুয়াকাটায় ভেসে এলো মাঝির মরদেহ

১৯

রংপুরে হিসাবরক্ষণ কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

২০
X