বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৫:২৭ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৮১

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সিলেট বিভাগে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট আটজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

বুধবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট আটজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ৩ জন, হবিগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে দুজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সিলেটের নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে একজন এবং মাউন্ট এডোরা হাসপাতালে একজন ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরে বিভাগের চার জেলার মধ্যে সর্বোচ্চ ৩৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন হবিগঞ্জে। এছাড়া সুনামগঞ্জে ১৬ জন, সিলেটে ১৫ জন এবং মৌলভীবাজারে ৮ জন আক্রান্ত হয়েছেন। অন্য জেলা থেকে আগত রোগী শনাক্ত হয়েছেন ৩ জন। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোণা ও বরিশাল জেলার একজন করে রয়েছেন।

ডা. মাহবুবুল আলম কালবেলাকে বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্ষা মৌসুম শুরু হওয়ায় এডিস মশার প্রজনন বাড়ার আশঙ্কা রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে গুরুত্ব দিতে হবে।

কালবেলা/এমএ/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X