কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

উগ্রবাদী সন্দেহে দুই সদস্য ফের রিমান্ডে, চারজন কারাগারে

উগ্রবাদী সন্দেহে দুই সদস্য ফের রিমান্ডে। ছবি : কালবেলা
উগ্রবাদী সন্দেহে দুই সদস্য ফের রিমান্ডে। ছবি : কালবেলা

উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সাথে জড়িত সন্দেহে রাজধানীর যাত্রবাড়ী থেকে গ্রেপ্তার দুই সদস্যকে ফের তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। একইসঙ্গে গ্রেপ্তার হওয়া আরও চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার সাত দিনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। পাশাপাশি আগামী ১২ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এসময় ছয় আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। রবিবার (০৫ জুলাই) থেকে এ ছয় আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়। আজ তিন দিনের রিমান্ড শেষে পূনরায় এ দুই আসামির সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর এ বি সিদ্দিক।

এর আগে রবিবার (০৫ জুলাই) এ তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আজকের রিমান্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- শাহ আমানত সাবির ও হোসাইন তানিম। অপরদিকে কারাগারে যাওয়ারা হলেন- জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান এবং বায়োজিত।

আদালতে আসামি শাহ আমানত সাবির ও হোসাইন তানিমের আইনজীবী মো. সাদ্দাম হোসেন রিমান্ড নামঞ্জুর চেয়ে জামিন আবেদন করেন। অপর আসামিদের পক্ষের পৃথক আইনজীবীরাও জামিন আবেদন করেন।

আইনজীবী মো. সাদ্দাম হোসেন আদালতকে বলেন, এ আসামিরা শিক্ষার্থী। তাদের বয়স কম। ইতোমধ্যে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে কিন্তু তদন্ত কর্মকর্তা কিছু পাননি।

জবাবে আদালত বলেন, 'এ মামলায় পুলিশের এপ্রোচ ভালো। তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়নি। শুধুমাত্র সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে যদি কিছু না পাওয়া যায় তাহলে এমনিতেই খালাস পেয়ে যাবে।

এরপর উপস্থিত আসামিদের উদ্দেশ্য করে বিচারক জিজ্ঞেস করেন, 'আপনাদের কি রিমান্ডে কোনো মারধর করা হয়েছে? তখন আসামি শাহ আমানত সাবির মাথা নেড়ে না বলেন 'পরে বিচারক দুই আসামিকে রিমান্ডে নেওয়া ও অপর চারজনকে তদন্ত শেষ হওয়া পর্যন্ত কারাগারে পাঠানোর আদেশ দেন।

রিমান্ড আবেদন অনুযায়ী, যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান তদারকি ডিউটি করা কালে ভোর ৬ টার দিকে গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, যাত্রাবাড়ী থানাধীন মিনি কক্সবাজার আমিন মোহাম্মদ গ্রুপের পাশে বালুর মাঠে উগ্রবাদী সংগঠনের কতিপয় ব্যক্তি তাদের কার্যক্রম পরিচালনার জন্য ট্রেনিং করার জন্য সমবেত হয়েছে।

রবিবার (০৫ জুলাই) সাড়ে ৬ টার দিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাকে দেখে আসামিরা পালানোর চেষ্টা করে। পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আসামিরা ওই স্থানে কি কারণে সমবেত হয়েছিল তার কোন সদুত্তর দিতে পারেনি। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সাথে জড়িত থাকতে পারে। এরপরে আদালতে নিয়ে এসে রিমান্ড আবেদন করা হলে ছয় আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। সুষ্ঠু তদন্তের স্বার্থে ফের ছয় আসামির মধ্যে দুইজনকে সাত দিনের রিমান্ডে পাঠানো প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোগীর স্বজনদের সঙ্গে সংঘর্ষ: ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বাংলাদেশি ভেবে পুশইন, এক বছর পর দেশ ফিরলেন চার ভারতীয়

৫ আরোহীসহ আরব সাগরে নিখোঁজ পাকিস্তানি কার্গো বিমান

বেরোবি ছাত্রদলের ৯৪ সদস্যের কমিটি ঘোষণা

এইচএসসি পরীক্ষায় অভিনব জালিয়াতি, দুই পরীক্ষার্থী বহিষ্কার

পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে ব্র্যাক গ্রিনপ্যাক কারখানা

প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

ঘরে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৯ মাসের শিশুর মৃত্যু

শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে মাউশির বিজ্ঞপ্তি

১০

জুলাইয়ের প্রত্যাশা এখনো পূরণ হয়নি: ছাত্র জমিয়ত

১১

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮ 

১২

‘ওসমান হাদীকে ঢাকা-৮ থেকে সরে দাঁড়াতে বলেছিলেন জুবায়ের’

১৩

উজানের ঢলে হু হু করে বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে চর-দ্বীপচর

১৪

শিক্ষার্থীদের বিক্ষোভে কার্যালয় ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামান

১৫

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের সম্মাননা

১৬

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

১৭

বাকিতে জ্বালানি তেল না পেয়ে পাম্প বন্ধের হুমকি যুবদল নেতার

১৮

বিশ্বকাপের মধ্যেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই

১৯

মেসিদের হারানোর পরিকল্পনা জানালেন সুইস কোচ

২০
X