কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মুগদায় মাদকবিরোধী অভিযানে হামলার অভিযোগে গ্রেপ্তার ১০

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানীর মুগদায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ মোট দশজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। হামলার ঘটনায় আহত উপপরিদর্শক মো. রাসেল মিয়া (৩২) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল রাতে হামলার পর থেকে আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে এই দশজনকে গ্রেপ্তার করার তথ্য নিশ্চিত করেছেন মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান।

তিনি বলেন, ঘটনার পর একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মুগদার একটি বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মুগদা থানা পুলিশ। অভিযানের সময় এসআই রাসেল একজন মাদক ব্যবসায়ীকে আটক করলে আরেকজন মাদক ব্যবসায়ী তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

১০

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

১১

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

১২

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

১৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

১৪

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

১৫

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

১৬

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৭

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

১৮

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

১৯

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

২০
X