কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৬:২৪ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ এএম
অনলাইন সংস্করণ

সিএনজি অটোরিকশা রক্ষায় ছিনতাইকারীদের সঙ্গে লড়ে গেলেন চালক

অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, চালকের হার না মানা লড়াই। ছবি : সংগৃহীত
অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, চালকের হার না মানা লড়াই। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় ছিনতাই করে নিয়ে যাচ্ছে ছিনতাইকারীরা। এ সময় নিজরে বাহনটি রক্ষা করতে এর পেছনে ঝুলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতের পরও লড়াই করে যাচ্ছেন চালক। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১টার দিকে কক্সবাজারগামী এক যাত্রী নাজির উদ্দিন শাহ তার ফেসবুকে পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ঘটনাটি ঘটেছে বন্দর উপজেলার মদনপুর এলাকায়। কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফরমে ভাইরাল হয়ে যায়।

ঘটনার সত্যতা ও অবস্থান নিশ্চিত করতে না পারলেও, ভিডিওটি দেখে তদন্তে নেমেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

ভিডিওতে দেখা যায়, চলন্ত একটি সিএনজি চালিত অটোরিকশার পেছনে এক যুবক ঝুলছেন। এ সময় সিএনজির ডান পাশের দরজা খুলে ভেতরে থাকা একজন তাকে ধারালো ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করছেন। কিছুক্ষণ পর বাম পাশের দরজা খুলে আরেকজন একইভাবে তাকে ছুরিকাঘাতের চেষ্টা করেন। এ সময় সিএনজির পেছনে ঝুলে থাকা যুবক দিক পরিবর্তন করে নিজেকে রক্ষার চেষ্টা করছেন। পরে একপর্যায়ে একজন ছিনতাইকারী তাকে একটি মোবাইল ফোন ফেরত দেয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, ‘ভিডিওটি আমরা দেখেছি। তবে ঘটনাস্থল শনাক্ত করতে ও সংশ্লিষ্টদের খুঁজে বের করতে তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি ছিনতাইয়ের ঘটনা।

তিনি আরও জানান, ঘটনাস্থল হিসেবে চিহ্নিত মদনপুর সিএনজিস্ট্যান্ড ও আশপাশের এলাকায় অনুসন্ধান চালানো হয়েছে, তবে ছিনতাইকারী চক্র বা ব্যবহৃত অটোরিকশার কোনো তথ্য মেলেনি। এখনো কেউ থানায় মামলা বা অভিযোগ করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X