মালিক মনজুর (রোম) ইতালি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৪:২৩ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৪:২৪ এএম
অনলাইন সংস্করণ

রোমে ১৬ বাংলাদেশির অমানবিক বসবাস, মালিকের বিরুদ্ধে মামলা

অমানবিক ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী ১৬ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। ছবি : কালবেলা
অমানবিক ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী ১৬ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। ছবি : কালবেলা

ইতালির রাজধানী রোমের ভিক্টোরিয়া এলাকায় পুলিশের অভিযানে একটি অবৈধ মেস থেকে অমানবিক পরিবেশে বসবাসকারী ১৬ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মাত্র তিনটি রুম ও একটি বাথরুমে গাদাগাদি করে বসবাস করছিলেন তারা।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে দুর্গন্ধ ও সন্দেহজনক কার্যকলাপের অভিযোগ পেয়ে পুলিশ ফ্ল্যাটটিতে অভিযান চালায়।

অভিযানে দেখা যায়, প্রতিটি বিছানার জন্য মাসে ১৭০ ইউরো বা দিনে ১০ ইউরো করে ভাড়া নেওয়া হতো। এ ছাড়া স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাইরে থেকে একজন প্রতিদিন এসে রান্না করতেন, যা পরিবেশকে আরও অস্বাস্থ্যকর করে তোলে।

পুলিশ পুরো ফ্ল্যাটটি বাজেয়াপ্ত করেছে এবং তিন বাংলাদেশি মালিকের বিরুদ্ধে অবৈধ ভাড়া, স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও নিরাপত্তা হুমকির অভিযোগে মামলা করেছে।

এই অভিযান ভিক্টোরিয়ার এসকুইলিনো অঞ্চলে অবৈধ মেস ও অপরাধমূলক কার্যকলাপ দমনের বৃহৎ পরিকল্পনার অংশ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রবাসী কমিউনিটি মনে করছে, অসাধু মুনাফালোভী কিছু ব্যক্তি নতুন অভিবাসীদের বিপদে ফেলছে। এ ধরনের কার্যক্রমে প্রবাসে দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তাই প্রশাসনের কাছে অবৈধ মেসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নিয়মিত নজরদারির আহ্বান জানিয়েছেন তারা।

নিরাপদ, বৈধ ও স্বাস্থ্যকর বাসস্থানের জন্য সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

১০

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

১১

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

১২

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

১৩

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

১৪

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

১৫

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

১৭

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

১৮

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

১৯

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

২০
X