কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০২:২৩ পিএম
আপডেট : ০৮ মে ২০২৬, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী ‘পাংখা রুবেল’ গ্রেপ্তার

শীর্ষ ছিনতাইকারী ‘পাংখা রুবেল’ গ্রেপ্তার। ছবি : সংগৃহীত
শীর্ষ ছিনতাইকারী ‘পাংখা রুবেল’ গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

রাজধানীর আদাবর এলাকা থেকে শীর্ষ ছিনতাইকারী ও একাধিক মামলার আসামি রুবেল ওরফে ‘পাংখা রুবেল’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে আদাবর থানার শেখেরটেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত এই আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রুবেল আদাবর থানার দুটি পরোয়ানাভুক্ত মামলার আসামি। তার বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা, চাঁদাবাজি ও মাদক-সংক্রান্ত মোট নয়টি মামলা রয়েছে। এছাড়া তিনি শেখেরটেক এলাকার কিশোর গ্যাং ‘রক্ত চোষা জনি গ্রুপ’-এর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত।

আদাবর থানার এসআই কমল চন্দ্র ধর সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় রুবেলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

তেজগাঁও জোনের এডিসি মো. জুয়েল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

‘সাদাকে সাদা, কালোকে কালো বলবেন’, সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দলের ব্যর্থতায় পদ ছাড়ছেন জার্মানির কোচ, দায়িত্ব নিচ্ছেন কে?

মিলন হাওলাদার হত্যা: আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

টানা ৯০ দিন চা পান না করলে কী ঘটে শরীরে, জানালেন বিশেষজ্ঞ

শিবচরে কাভার্ডভ্যানের চাপায় নারী-শিশুসহ নিহত ২, আহত ৪

প্রযুক্তির সিদ্ধান্তেই গোল বাতিল হয় ক্রোয়েশিয়ার

ভোট দিতে এসে যে আক্ষেপের কথা জানালেন খালেদা আক্তার কল্পনা

সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

দেশের ইতিহাসে সবচেয়ে বড় সিসার চালান জব্দ, গ্রেপ্তার ৩

১১

দেশে স্বাস্থ্যসেবার মান ভেঙে পড়েছে: ত্রাণমন্ত্রী

১২

বন্ধুর বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল দুই বন্ধুর 

১৩

শিল্পীদের প্রকাশ্যে রাজনীতি করা উচিত নয়: আবুল হায়াত

১৪

নেত্রকোনায় মৎস্য প্রতিমন্ত্রী / দেশের সব জলাশয় উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

১৬

শখের বাগানে আছে ৩৭ জাতের আম

১৭

বালিশ ছাড়া ঘুমানোর কি কোনো স্বাস্থ্যগত উপকারিতা আছে?

১৮

খামেনির জানাজায় অংশ নিতে ইরান পৌঁছেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শিলাইদহ কাচারিবাড়ি এখন যেন গোয়ালঘর

২০
X