পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

নিহত পংকজ শীল। ছবি : সংগৃহীত
নিহত পংকজ শীল। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পংকজ শীল নামের এক যুবক নিহত হয়েছেন। হামলায় গুরুতর আহত হয়েছেন আরেক যুবক। এ ঘটনায় জড়িত একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার (৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পংকজ শীল (২৬) ওই এলাকার মিলন শীলের ছেলে। আহত তিলক চক্রবর্তী (৩০) মৃত দুর্গাপদ চক্রবর্তীর ছেলে। আটক ছিনতাইকারীর নাম আবিদুর ইসলাম (৩৫)। তিনি গাইবান্ধার বাসিন্দা।

জানা গেছে, রাত ৯টার দিকে চক্রশালা এলাকায় ছিনতাইয়ের শিকার হন পংকজ ও তিলক। ছিনতাইকারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে পংকজ মারা যান। আহত তিলক বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

কচুয়াই ইউনিয়ন পরিষদের সদস্য পাভেল বিশ্বাস বলেন, রাতে সংঘবদ্ধ ছিনতাইকারীর দল আমাদের এলাকায় প্রবেশ করে। তাদের সামনে পড়ে যাওয়ায় দুজনের ওপর হামলা চালানো হয়। ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তিনি আরও বলেন, রাতে বোরকা পরিহিত এক ছিনতাইকারীকে স্থানীয়রা ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছিনতাইকারী পুলিশকে জানিয়েছে, সংঘবদ্ধ ছিনতাইকারী দলে তাদের সঙ্গে এক নারীও ছিল।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বেশ কয়েকজন ছিনতাইকারী ছিল। তাদের মধ্যে একজনকে বোরকা পরিহিত অবস্থায় আটক করা হয়েছে। পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তারে তৎপর রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলো হার্টের রিংয়ের দাম

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

১০

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

১১

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১২

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

১৩

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

১৪

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

১৫

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

১৬

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

১৭

খেলায় চরম বিশৃঙ্খলা, ৮ লাল কার্ড দেখল ব্রাজিল

১৮

ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশন হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

১৯

৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

২০
X