রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদের প্রার্থীরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদের প্রার্থীরা। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন বামপন্থি ছাত্র সংগঠন মনোনীত প্যানেল গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ।

সংবাদ সম্মেলনে তারা বলেন, রাকসু নির্বাচনকে কেন্দ্র করে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল ও ইসলামী ছাত্রশিবির মনোনীত প্যানেলের কাছে সরবরাহ করেছে। এরপর থেকেই শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে প্রচারণামূলক বার্তা ও কল আসছে, যা শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা ও সাইবার নিরাপত্তার এক গুরুতর লঙ্ঘন।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ তিন দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজ থেকে শিক্ষার্থীদের তথ্য অননুমোদিতভাবে সরবরাহের দায় প্রশাসনকে স্বীকার করতে হবে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সাইবার স্পেস সুরক্ষায় কার্যকর একটি সাইবার সেল গঠন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১০

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১২

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৪

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৬

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৭

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৮

আজকে স্বর্ণের বাজারদর

১৯

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

২০
X