ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০২:২২ পিএম
আপডেট : ১১ জুন ২০২৬, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ছবি : কালবেলা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ছবি : কালবেলা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির কয়েকটি পয়েন্ট, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৬’ আইনের ধারার সঙ্গে সাংঘর্ষিক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন- রাজধানীর সরকারি সাত কলেজকে সমন্বিত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীরা একটি আধুনিক, স্বায়ত্তশাসিত এবং শিক্ষা-বান্ধব উচ্চশিক্ষা ব্যবস্থার প্রত্যাশা করেছিল। কিন্তু দুঃখজনকভাবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির কিছু বিষয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ-২০২৬-এর সঙ্গে সাংঘর্ষিক বলে প্রতীয়মান হচ্ছে। এর ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সম্মেলনে শিক্ষার্থী আবদুল্লাহ আল ফাহাদ বলেন, আমরা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা প্রশাসনের বিরুদ্ধে নই। আমরা একটি স্বচ্ছ, ন্যায়সঙ্গত এবং অধ্যাদেশসম্মত ভর্তি প্রক্রিয়া চাই। এ সময় তিনি তিন দফা দাবি পেশ করেন।

দাবিগুলো হলো-

১. আগামী ৩ দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তির বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয়সমূহ যেমন সংযুক্ত কলেজের সার্কুলার বাদ দিতে হবে এবং আগামী ৩ কার্য দিবসের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ ভর্তি সার্কুলার প্রকাশ করতে হবে।

২. আগামী ৭ কার্যদিবসের মধ্যে ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দিয়ে রানিং সকল সেশনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় ৭ কলেজে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে আমরা বাধ্য হবো।

৩. আগামী ৫ কার্যদিবসের মধ্যে ২০২৪-২৫ সেশনের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অভিন্ন আইডি কার্ড প্রদান করতে হবে।

এ সময় ‘সংযুক্ত কলেজ’ শব্দ বাদ দিয়ে নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশসহ ৩ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে শিক্ষার্থীদের জন্য আবার ‘জোবাইক’ সেবা চালু

বিশ্বকাপের দিনে অস্ট্রেলিয়াকে যেভাবে লজ্জা দিল বাংলাদেশ

বাজেটে যাদের জন্য ট্রেন ভাড়া সম্পূর্ণ ফ্রি

সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী

যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ৬০ হাজার ৭৩০ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব

বরেন্দ্রজুড়ে তীব্র পানি সংকট, সবচেয়ে ঝুঁকিতে তানোর-গোদাগাড়ী

ইরান থেকে ছোড়া ২০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত

নতুন কুঁড়ি স্পোর্টসে জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

থানায় রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেলেন বৈষম্যবিরোধী নেতা মাহাদী

১০

ওমান উপসাগরে ইরানি কার্গো বার্জে হামলা

১১

নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা স্থগিত করল মালয়েশিয়ার বিমান সংস্থা

১২

বড় কয়েকটি খাতে আসতে পারে বড় কর ছাড়ের প্রস্তাব

১৩

‘আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ’

১৪

অলৌকিক পুনর্মিলন, ৫৮ বছর পর জন্মপরিচয় ও পরিবার ফিরে পেলেন দুলাল

১৫

শিক্ষা খাতে বাড়তে পারে ৪৩ হাজার কোটি টাকা

১৬

খাবার মিললে খান, না পেলে অনাহারে থাকেন জাহেরা বেগম

১৭

ফিফা বিশ্বকাপ ২০২৬: ৪৮ দলের স্কোয়াড দেখে নিন এক নজরে

১৮

কৃষক কার্ডের জন্য ১ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব

১৯

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

২০
X