জবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৫:২৯ এএম
অনলাইন সংস্করণ

জবিতে অ্যাকাডেমিক গুণগত মানোন্নয়নে বাহ্যিক মূল্যায়ন শীর্ষক সেমিনার

জবিতে অ্যাকাডেমিক গুণগত মানোন্নয়নে বাহ্যিক মূল্যায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
জবিতে অ্যাকাডেমিক গুণগত মানোন্নয়নে বাহ্যিক মূল্যায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগের UGC-HEAT সাব প্রকল্প আয়োজিত “অ্যাকাডেমিক প্রোগ্রামের বাহ্যিক গুণমান মূল্যায়ন : অ্যাকাডেমিক উৎকর্ষ অর্জন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে এই বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা বিশেষজ্ঞরা উপস্থিত থেকে শিক্ষা মান উন্নয়ন ও গুণগত নিশ্চয়তা বিষয়ে তাদের মূল্যবান মতামত ও বক্তব্য প্রদান করেন।

এই সেমিনারের মূল লক্ষ্য ছিল বাহ্যিক গুণমান মূল্যায়নের মাধ্যমে অ্যাকাডেমিক প্রোগ্রামগুলোর সার্বিক মান শক্ত করা এবং উচ্চশিক্ষায় গুণগত উৎকর্ষ নিশ্চিত করা।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ এনড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে অ্যাকাডেমিক প্রোগ্রামের মান উন্নয়নে ধারাবাহিক মূল্যায়ন ও আন্তর্জাতিক মান অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করেন।

সেমিনারের সভাপতিত্ব করেন HEAT সাব প্রকল্পের SPM ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অসোকে কুমার সাহা, মূল বক্তৃতা উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের IQAC এর পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েক, যিনি; তিনি বাহ্যিক গুণমান মূল্যায়নের কাঠামো ও অ্যাকাডেমিক উন্নয়নে এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ASPM (HEAT সাব প্রকল্প) অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন, এছাড়াও SPMT HEAT সাব প্রকল্পের সদস্য অধ্যাপক ড. নূর মুহাম্মদ ও অধ্যাপক ড. মুহাম্মদ আকরাম উজ্জামান এবং মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেমা তু জোহরা বিনতে জামান উপস্থিত ছিলেন। তারা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পাঠদান, শেখা ও গবেষণা মান উন্নয়নের কার্যকর কৌশল ও অভিজ্ঞতা আলোকপাত করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কিশোর রায়। শেষ পর্যায়ে অংশগ্রহণকারীরা বাহ্যিক মূল্যায়নের গুরুত্ব ও এর মাধ্যমে স্থায়ী অ্যাকাডেমিক উৎকর্ষ অর্জনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশে আজ স্বর্ণের বাজারদর

১০

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১১

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১২

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৩

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

১৪

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

১৫

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৬

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

১৭

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

১৮

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১৯

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

২০
X