কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্রে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্রে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত
বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্রে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ঢাকা আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) ১০টায় ধানমন্ডিস্থ বাউবি ঢাকা আঞ্চলিক কেন্দ্র ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা করা হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা আঞ্চলিক পরিচালক মো. নাসির উদ্দীন। শোভাযাত্রা সঞ্চালনা করেন সহকারী পরিচালক মো. আহসানুল হাসান।

শোভাযাত্রায় বর্ণিল মুখোশ, প্রতীকী শিল্পকর্ম ও বাঙালির ঐতিহ্যবাহী নানা উপস্থাপনা অংশগ্রহণকারীদের দৃষ্টি কাড়ে। এতে কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় এক আনন্দঘন ও বর্ণিল উৎসবে।

আয়োজনে উপস্থিত সকলে বলেন, এ ধরনের উদ্যোগ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশে আজ স্বর্ণের বাজারদর

১০

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১১

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১২

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৩

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

১৪

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

১৫

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৬

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

১৭

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

১৮

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১৯

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

২০
X