কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩০ এএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা-৬ : নির্বাচনী ফলাফল স্থগিত চেয়ে ইসিতে চিঠি

ঢাকা-৬ : নির্বাচনী ফলাফল স্থগিত চেয়ে ইসিতে চিঠি

ঢাকা-৬ আসনের নির্বাচনী ফলাফল স্থগিত চেয়ে ইসি চিঠি দিয়েছেন জামায়াত প্রার্থী আব্দুল মান্নান। রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে এ আবেদন করেন তিনি।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বেসরকারিভাবে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ৭৮ হাজার ১৪১ ভোট।জামায়াতে ইসলামী প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৪৬৫ ভোট।

আসনটিতে মোট ১০০টি ভোট কেন্দ্র ছিল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ২ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮৩ জন এবং নারী ভোটার ৭৬২ জন।

এই আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ১৪১ ভোট; জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৪৬৫ ভোট; আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৪৭ ভোট; আহম্মেদ আলী শেখ মাছ প্রতীকে পেয়েছেন ১৪৭ ভোট; মো. আকতার হোসেন হারিকেন প্রতীকে পেয়েছেন ২৪৪ ভোট; মো. ইনুস আলী আকন্দ ডাব প্রতীকে পেয়েছেন ৩০১ ভোট এবং মো. ফখরুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ১৩৫ ভোট।

কালবেলা/এআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X