শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ এএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ এএম
অনলাইন সংস্করণ
শরীয়তপুর-৩

বিএনপি প্রার্থী নুরুদ্দিন অপু বিপুল ভোটে বিজয়ী

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সর্বোচ্চ ১ লাখ ৬ হাজার ৩৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী আজহারুল ইসলাম পেয়েছেন ৬৭ হাজার ৭৮৫ ভোট। অন্য দুই প্রার্থী তুলনামূলক কম ভোট পান।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৯৯ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ১১৭টি কেন্দ্রে। চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এ আসনে। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হানিফ মিয়া এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হান্নান।

বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পর ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করতে দেখা গেছে দলীয় নেতাকর্মীদের।

বিজয়োত্তর প্রতিক্রিয়ায় মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, এই বিজয় শুধু আমার একার নয়, শরীয়তপুর-৩ আসনের সর্বস্তরের মানুষের বিজয়। জনগণ তাদের ভোটের মাধ্যমে যে আস্থা রেখেছেন, আমি তার মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করবো। এই ফলাফল প্রমাণ করে দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, নির্বাচনকে ঘিরে সকাল থেকে কেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। নারী-পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১১

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১২

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৪

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৫

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৬

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৭

ভোরে ঝরল ৪ প্রাণ

১৮

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৯

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

২০
X