বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১০:১০ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

আমাদের কেউ আলাদা করতে পারবে না: সুনীতা আহুজা 

গোবিন্দ ও সুনীতা আহুজা । ছবি : সংগৃহীত
গোবিন্দ ও সুনীতা আহুজা । ছবি : সংগৃহীত

বলিউডে হঠাৎ করেই রটেছিল এক অশনিসংকেত। বিচ্ছেদের পথে হাঁটছেন অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা। দীর্ঘ ৩৮ বছরের দাম্পত্য ভেঙে যাবে, এমন খবর ছড়িয়ে পড়তেই হতাশায় ভুগছিলেন ভক্তরা। কিন্তু অবশেষে গণেশ পূজার দিন সব জল্পনা উড়ে গেল ধুলিসাৎ হয়ে। একসঙ্গে মঞ্চে হাজির হয়ে গোবিন্দ-সুনীতা জানিয়ে দিলেন, তাদের আলাদা করা কারও পক্ষে সম্ভব নয়।

গণেশ পূজা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীতা দৃঢ় কণ্ঠে বলেন, 'আজ আমাদের একসঙ্গে দেখে সবার গালে থাপ্পড় পড়েছে। আমরা যদি সত্যিই আলাদা হতে চাইতাম, তাহলে কি এত ঘনিষ্ঠভাবে ক্যামেরার সামনে আসতাম? আমাদের কেউ আলাদা করতে পারবে না, ভগবানও নন, শয়তানও নয়। আমার বর শুধুই আমার, গোবিন্দও শুধুই আমার।'

এখানেই থেমে থাকেননি তিনি। হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যতক্ষণ না তিনি নিজে মুখ খুলছেন, ততক্ষণ এসব গুজবকে বিশ্বাস না করার জন্য অনুরোধ করেন সবাইকে।

এদিকে দম্পতির কন্যা টিনা আহুজাও এই জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, ‘এই সব খবর সম্পূর্ণ গুজব। এমন পরিবারে থাকতে পারা আমার কাছে সৌভাগ্যের বিষয়।’

অবশেষে গুঞ্জনের ঝড় থেমে গিয়ে হাসি ফুটেছে ভক্তদের মুখে। ৩৮ বছরের দাম্পত্যকে আরও একবার শক্ত হাতে ধরে রাখলেন গোবিন্দ–সুনীতা, প্রমাণ করলেন ভালোবাসার কাছে কোনো গুজব টেকে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X