গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড গাইবান্ধা 

আকস্মিক ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গেছে ঘরবাড়ি। ছবি : কালবেলা
আকস্মিক ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গেছে ঘরবাড়ি। ছবি : কালবেলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আকস্মিক ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে প্রায় দুই শতাধিক ঘরবাড়ি। রোববার (১৫ মার্চ) রাতে উপজেলার রাজাহার ইউনিয়নে এ ঝড় আঘাত হানে।

এতে ঘরবাড়ি ছাড়াও বিপুল সংখ্যক গাছপালা ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কাঁচা ও টিনশেড ঘরবাড়ি ভেঙে পড়ে এবং অনেক ঘরের টিনের চাল উড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের তাণ্ডবে রাজাহার ইউনিয়নের বানেশ্বর বাজারের আশপাশের কয়েকটি গ্রামের প্রায় দুই শতাধিক পরিবারের বসতঘর আংশিক ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্তসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি হয়। এছাড়াও অনেক গাছপালা উপড়ে পড়ে ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

রাজাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা কালবেলাকে বলেন, আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ১৫০টি পরিবারকে জেলা প্রশাসকের নির্দেশনায় তিন হাজার টাকা করে দেওয়ার প্রক্রিয়া চলছে। রমজান মাস হওয়ায় পরিবারগুলোর জন্য খিচুড়ি ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ৩০ কেজি চাল দেওয়া হবে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১০

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১১

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১২

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১৩

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

১৪

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

১৫

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

১৬

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

১৮

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৯

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

২০
X