বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

বাড়ি বেচে দিলেন সোনু সুদ

সোনু সুদ। ছবি : সংগৃহীত
সোনু সুদ। ছবি : সংগৃহীত

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও জনদরদি সেলিব্রিটি সোনু সুদ আবারও আলোচনায়। তবে এবার সিনেমা নয়, আলোচনার কেন্দ্রে এসেছে তার ব্যক্তিগত সম্পত্তি বিক্রির খবরে। বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে প্রায় ৩ কোটি রুপি লাভ করেছেন এই তারকা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, অগাধ সম্পদের মালিক সোনু সুদ হঠাৎ কেন নিজের ফ্ল্যাট বেচে দিলেন?

ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশনের (আইজিআর) ওয়েবসাইটের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মুম্বাইয়ের অভিজাত এলাকা লোখান্ডওয়ালা মিনার্ভায় অবস্থিত ১২৪৭ বর্গফুটের ফ্ল্যাটটি ৮ কোটি ১০ লাখ রুপিতে বিক্রি করেছেন সোনু সুদ। চলতি মাসেই রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে।

জানা গেছে, ২০১২ সালে ৫ কোটি ১৬ লাখ রুপিতে ফ্ল্যাটটি কিনেছিলেন এই অভিনেতা। আর ১২ বছর পর বিক্রি করে তিনি পেয়েছেন প্রায় ২ কোটি ৯৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি টাকার বেশি) লাভ।

বর্তমানে সোনু সুদের আনুমানিক মোট সম্পদের পরিমাণ ১৩০ কোটি রুপি। সিনেমা, বিজ্ঞাপন, ব্যবসা এবং নিজস্ব প্রোডাকশন হাউস থেকে তিনি এ সম্পদ গড়েছেন। প্রতি সিনেমায় তার পারিশ্রমিক দাঁড়ায় ২–৩ কোটি রুপি। ইনস্টাগ্রামে তার ২৭.৫ মিলিয়ন অনুসারী রয়েছে, যা তার ব্র্যান্ড চুক্তিগুলোকে আরও লাভজনক করেছে।

তবুও কেন তিনি হঠাৎ এই ফ্ল্যাট বিক্রি করলেন তা স্পষ্ট নয়। যদিও এ নিয়ে মুখ খোলেননি সোনু সুদ।

অভিনয়ের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের জন্যও সোনু সুদ দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। বিশেষ করে করোনা সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি “রিয়েল লাইফ হিরো” উপাধি পেয়েছিলেন। সম্প্রতি মহারাষ্ট্রের এক কৃষককে হালচাষের জন্য এক জোড়া ষাঁড় উপহার দিয়েও প্রশংসিত হয়েছেন তিনি।

সোনু সুদ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মধ গজ রাজা’, যা এ বছরের ২৫ জানুয়ারি মুক্তি পায়। এ ছাড়াও চলতি বছর ‘ফতেহ’ সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক হয়েছে তার; যেখানে তিনি অভিনয়ও করেছেন। তবে বর্তমানে তার হাতে নতুন কোনো সিনেমার কাজ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১১

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১২

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৩

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৪

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৫

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৬

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৭

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৮

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৯

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

২০
X