কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

গ্রেপ্তার হতে যাচ্ছেন থালাপতি বিজয়?

থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত
থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

তামিল সুপারস্টার ও নবগঠিত রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্ট্রি কাজাগম’ (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন। এ ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে মর্মান্তিক এই দুর্ঘটনার দায় কার, কাদেরকে অভিযুক্ত করা হবে অথবা দলের প্রধান বিজয়কে গ্রেপ্তার করা হবে কি না?

তবে জানা গেছে, ঘটনার দায়েরকৃত মামলার এফআইআরে বিজয়ের নাম অন্তর্ভুক্ত হয়নি। বরং অভিযুক্ত করা হয়েছে দলটির দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদের। রাজনৈতিক মহলের মতে, শাসকদল ডিএমকে সতর্কতার সঙ্গে কৌশল অবলম্বন করছে, কারণ বিজয়ের বিপুল জনপ্রিয়তা যে কোনো হঠকারী পদক্ষেপকে উল্টো ফল বয়ে আনতে পারে।

শনিবার রাতেই করুর টাউন থানায় মামলা হয় টিভিকে-র করুর পশ্চিম জেলার সম্পাদক ভি পি মথিয়াঝাগনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আনা হয়েছে অবহেলায় প্রাণহানি, জননিরাপত্তা বিপন্ন করা, সরকারি নির্দেশ অমান্যসহ একাধিক গুরুতর অভিযোগ। পরের দিন মামলায় যুক্ত করা হয় রাজ্য সাধারণ সম্পাদক এন আনন্দ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সিটিআর নির্মলকুমারের নামও। তবে বিজয় কিংবা তার ঘনিষ্ঠ সহযোগী আদাভ অর্জুনার নাম এফআইআরে রাখা হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং প্রমাণ পাওয়া গেলে অন্যদের নামও যুক্ত করা হতে পারে।

পর্যবেক্ষকদের মতে, তামিল সুপারস্টার বিজয়কে সরাসরি এফআইআরে অন্তর্ভুক্ত করা বা গ্রেপ্তার করলে তা সাধারণ মানুষের মনে সহানুভূতির ঢেউ তুলতে পারে। এ সুযোগে বিজয়ের দল রাজনৈতিক সুবিধা নিতে পারে— এমন আশঙ্কা থেকেই ডিএমকে সতর্ক অবস্থান নিয়েছে।

সরকার ইতোমধ্যে অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতি অরুণা জগদেসানকে প্রধান করে একক সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন গঠন করেছে। পাশাপাশি, সোমবার থেকে মাদ্রাজ হাইকোর্টে স্বপ্রণোদিত শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘটনার পরপরই বিজয় দ্রুত করুর ছেড়ে যান এবং রোববার এক বিবৃতিতে নিহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তিনি ঘোষণা দেন, নিহত প্রত্যেক পরিবারের জন্য ২০ লাখ রুপি এবং আহতদের জন্য ২ লাখ রুপি আর্থিক সহায়তা দেবেন। তার ভাষায়, “এ ক্ষতি কোনো অর্থে পূরণযোগ্য নয়। তবে আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে পাশে দাঁড়ানো আমার দায়িত্ব।”

তবে ঘটনাস্থলে ফিরে না যাওয়া এবং প্রত্যক্ষভাবে ভুক্তভোগীদের সঙ্গে দেখা না করায় তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।

টিভিকে নেতারা ইতোমধ্যে সিবিআই বা বিশেষ তদন্ত টিম গঠনের দাবি তুলেছেন। পাশাপাশি, মাদ্রাজ হাইকোর্টে একাধিক আবেদন জমা পড়েছে, যার মধ্যে কিছুতে স্বতঃপ্রণোদিত মামলা করার অনুরোধ করা হয়েছে। রোববার বিকেলে একটি শুনানি তালিকাভুক্ত হলেও পরে তা স্থগিত করা হয়। সোমবার মাদুরাই বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

ঘটনায় কংগ্রেস, বিজেপি ও আঞ্চলিক দলগুলোর নেতাদের প্রতিক্রিয়া এসেছে। বিদুতলাই চিরুথাইগাল কাচ্চির নেতা থোল থিরুমাভালাভান বলেছেন, “মানুষ রাজনীতিককে নয়, চলচ্চিত্র তারকাকে দেখতে ভিড় করেছিল। সিনেমার প্রতি এই অন্ধ মোহ এখন বেদনাদায়ক।”

অভিনেতা-রাজনীতিক কমল হাসান এটিকে ‘হৃদয়বিদারক’ হিসেবে আখ্যা দিয়েছেন। বিজেপি রাজ্য সভাপতি নাইনার নাগেন্দ্রন নিহতদের পরিবারকে সাহায্য করতে স্থানীয় নেতাদের নির্দেশ দিয়েছেন এবং সরকারকে দায়ী করেছেন।

রোববার সন্ধ্যায় বিচারপতি জগদেসান ঘটনাস্থল পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী এমকে স্টালিন কমিশনকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮১ জন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

সব মিলিয়ে, করুরের মর্মান্তিক পদদলিত ঘটনায় দায়-দায়িত্ব ও রাজনৈতিক কৌশল ঘিরে উত্তাপ ছড়ালেও ডিএমকে সরকার আপাতত সরাসরি বিজয়কে আঘাত না করে আদালত ও তদন্ত কমিশনের ওপর ভরসা করছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১০

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

১১

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১২

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১৩

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১৪

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৫

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৬

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৭

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১৮

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৯

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

২০
X