বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

এখনকার প্রজন্ম পোশাকের মতো পার্টনার বদলায় : টুইঙ্কেল

টুইঙ্কেল খান্না। ছবি : সংগৃহীত
টুইঙ্কেল খান্না। ছবি : সংগৃহীত

বলিউডের প্রাক্তন অভিনেত্রী থেকে লেখিকা বনে যাওয়া টুইঙ্কেল খান্না এবার টকশো সঞ্চালনায় নেমেছেন। অভিনেত্রী কাজলকে সঙ্গে নিয়ে তিনি করছেন ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ নামের একটি শো।

সম্প্রতি এই শোর নতুন পর্বে অতিথি হিসেবে উপস্থিত হন নির্মাতা ফারাহ খান ও অভিনেত্রী অনন্যা পান্ডে। আড্ডার বিষয় ছিল— বিভিন্ন প্রজন্ম সম্পর্ক ও ব্যক্তিগত সীমারেখাকে কীভাবে দেখে।

শোর ‘এগ্রি/ডিসএগ্রি’ (সম্মতি/অসন্মতি) সেগমেন্টে প্রথম প্রশ্ন ছিল— বয়স্করা কী তরুণদের তুলনায় তাদের সম্পর্ক গোপন রাখতে বেশি দক্ষ?

এই প্রশ্নে টুইঙ্কেল খান্না, ফারাহ খান এবং অনন্যা পান্ডে ‘এগ্রি’ (সম্মতি) জানান। অনন্যা মজা করে বলেন, ‘আপনারা সবাই (প্রবীণরা) খুব ভালো পারেন।’ টুইঙ্কেল যোগ করেন, ‘বয়স্করা অনেক বেশি পারদর্শী, তাদের অনেক অনুশীলন আছে।’

তবে এই ধারণার সঙ্গে সম্পূর্ণ ভিন্ন মত প্রকাশ করেন কাজল। ‘বাজিগর’ তারকা বলেন, ‘আমি মনে করি, তরুণরা তাদের জীবনের সবকিছু, অর্থাৎ সম্পর্কসহ সব লুকাতে অনেক বেশি পারদর্শী।’ এর জবাবে অনন্যা বলেন, ‘সোশ্যাল মিডিয়ার কারণে এখন কিছুই গোপন থাকে না।’ ফারাহ খান যোগ করেন, ‘তরুণরা এখন প্রেমে না থাকলেও নিজের ব্যক্তিগত জীবন অনলাইনে পোস্ট করেন।’

আড্ডার সবচেয়ে বিতর্কিত মুহূর্তটি আসে পরের প্রশ্নে। যখন জানতে চাওয়া হয়, আজকের প্রজন্ম কী তাদের পার্টনার পোশাকের মতো ঘন ঘন বদলায়?

আশ্চর্যজনকভাবে, এই বক্তব্যের পক্ষে ‘এগ্রি’ করেন সঞ্চালক টুইঙ্কেল খান্না। কিন্তু কাজল, ফারাহ এবং অনন্যা— তিনজনই এর সঙ্গে অসম্মতি জানান।

টুইঙ্কেল তার যুক্তিতে বলেন, “এটা (ঘন ঘন পার্টনার বদলানো) একটা ভালো দিক। কারণ আমাদের সময় আমরা ভাবতাম, ‘মানুষ কী বলবে? এটা করা যায় না।’ এখনকার ছেলেমেয়েরা দ্রুত পার্টনার বদলাচ্ছে, আমি মনে করি এটা ইতিবাচক।”

টুইঙ্কেলের এই যুক্তির সঙ্গে ভিন্ন মত প্রকাশ করেন অনন্যা পান্ডে। তিনি বলেন, ‘মানুষ সব সময়ই পার্টনার বদলাচ্ছে, আগে সেটা নীরবে হতো। অর্থাৎ বিষয়টি নতুন নয়, এখন শুধু বেশি দৃশ্যমান।’

তবে টুইঙ্কেল তার অবস্থানে অটল থেকে বলেন, তাদের (তরুণদের) জন্য বিষয়টি এখন সহজ, কারণ তাদের কোনো মানসিক বোঝা নেই। তারা ভাবে, ‘এটা কাজ করছে না, তাহলে এগিয়ে যাই (মুভ অন করি)।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X