বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সমালোচনার মুখে সুর পাল্টালেন টুইঙ্কেল খান্না

টুইঙ্কেল খান্না। ছবি : সংগৃহীত
টুইঙ্কেল খান্না। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী কাজল ও টুইঙ্কেল খান্নার যৌথ সঞ্চালনায় একটি শো এরই মধ্যে টেলিভিশনের পর্দায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে জনপ্রিয়তার পাশাপাশি শো-টিতে তারকাদের খোলামেলা আড্ডা ও বেফাঁস মন্তব্য ঘিরে বিতর্কও কম হচ্ছে না। সম্প্রতি স্বামীদের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে টুইঙ্কেল খান্নার একটি মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। তীব্র সমালোচনার মুখে অবশেষে সেই মন্তব্যের সাফাই গাইলেন অক্ষয়পত্নী।

গত অক্টোবর মাসে সম্প্রচারিত একটি পর্বে টুইঙ্কেল খান্না মন্তব্য করেছিলেন, ‘স্বামীদের বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কে আপত্তি নেই। এসব ছোট ভুল বলে এড়িয়ে যাওয়া যায়।’ পরকীয়াকে এত হালকাভাবে দেখা এবং একে ‘ছোট ভুল’ আখ্যা দেওয়ায় নেটিজেনদের রোষানলে পড়েন তিনি।

বিতর্ক ধামাচাপা দিতে এবার মুখ খুললেন টুইঙ্কেল। নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি দাবি করেন, বিষয়টি অহেতুক বড় করা হচ্ছে। টুইঙ্কেল বলেন, ‘এটা এমন কোনো গুরুতর বিষয়ই নয়। এটা নিয়ে অহেতুক এত সমালোচনা হচ্ছে। এটা মজাচ্ছলেই আমরা বলেছিলাম। যদি একবিবাহ বা একজন সঙ্গীকে নিয়ে সকলে সারাজীবন সত্যিই অতিবাহিত করতে পারত, তাহলে সেটা নিয়ে আমরা অবশ্যই ভেবেচিন্তে কথা বলতাম। এটা নিতান্তই রসিকতা ছিল।’

অর্থাৎ, তিনি বোঝাতে চেয়েছেন যে সমাজের বাস্তব চিত্র এবং আদর্শ পরিস্থিতির মধ্যে পার্থক্য রয়েছে বলেই তারা বিষয়টি নিয়ে রসিকতা করেছিলেন।

তবে এই শো-কে ঘিরে বিতর্ক এখানেই শেষ নয়। সম্প্রতি অপর একটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর ও করণ জোহর। সেখানে সঞ্চালিকারা প্রশ্ন তোলেন, ‘মানসিকভাবে ঠকানো নাকি শারীরিকভাবে ঠকানো—কোনটা বড় অপরাধ?’ তাদের এই স্পর্শকাতর তুলনা ও মন্তব্য নিয়েও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে।

শো-এর সঞ্চালক হিসেবে কাজল ও টুইঙ্কেলের এমন সব মন্তব্য শো-এর টিআরপি বাড়ালেও, ব্যক্তিগত জীবনে তাদের মনমানসিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X