বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক চাঙ্গা রাখার ‘ফর্মুলা’ জানালেন ভিকি

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ I ছবি : সংগৃহীত
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ I ছবি : সংগৃহীত

কিছুদিন আগেই মা-বাবা হয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। চার বছরের দাম্পত্যে প্রথমবার সন্তানের মুখ দেখেছেন তারা। তবে নিজেদের ব্যক্তিগত জীবন বা ‘বেডরুম সিক্রেট’ নিয়ে কখনোই প্রকাশ্যে সেভাবে কথা বলেন না এই তারকা দম্পতি।

কিন্তু এবার এক টক শো-তে হাজির হয়ে নিজের বেডরুমের সিক্রেট ফাঁস করে দিলেন ক্যাটরিনার স্বামী ভিকি। স্ত্রীর সঙ্গে সম্পর্ক চাঙ্গা রাখার ‘ফর্মুলা’ ভাগ করে নিলেন তিনি।

‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ টক শো-এর সাম্প্রতিক পর্বে অতিথি হিসেবে হাজির ছিলেন ভিকি কৌশল। সেখানেই দুই সঞ্চালিকা অভিনেতার কাছে দাম্পত্য চাঙ্গা রাখার টিপস জানতে চান।

ভিকির উদ্দেশে কাজল-টুইঙ্কেল প্রশ্ন ছোড়েন, স্বামী-স্ত্রীর মধ্যে ভালো কথোপকথন না তৃপ্ত যৌনমিলন—কোনটা সম্পর্কে বেশি জরুরি?

এহেন ‘গুগলি’র মুখে ভিকি যে জবাব দেবেন, তা হয়তো কল্পনাও করতে পারেননি কাজল-টুইঙ্কেল। অভিনেতা সটান জবাবে বলেন, ‘কথাবার্তা তো চলতেই থাকে সব সময়ে। তবে ঘন ঘন যৌনমিলন মাস্ট!’

ভিকির এমন খোলামেলা উত্তর শুনেই হেসে গড়িয়ে পড়েন অভিজ্ঞ দুই সঞ্চালিকা। বিয়ের চার বছরেও ভিকি-ক্যাটরিনা যে প্রেমে হাবুডুবু খান, তা সবারই জানা। তবে এই প্রথমবার কাজল-টুইঙ্কেলের ‘রসিক প্রশ্নবাণে’র মুখে ভিকি কৌশল যা জবাব ছুড়লেন, তাতে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো হইচই পড়ে গেছে।

বর্তমানে জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল বাংলোয় সন্তান নিয়ে সুখের সংসারে ব্যস্ত এই দম্পতি। জানা গেছে, আগামী ১৩ নভেম্বর অ্যামাজন প্রাইমে সংশ্লিষ্ট পর্বটি সম্প্রচারিত হবে। তার আগেই এই টিজারে ভিকির মন্তব্য রীতিমতো ঝড় তুলে দিয়েছে!

যা দেখে অনুরাগীরাও রসিকতা করে বলছেন, ‘ক্যাটরিনা ভালো শিক্ষিকা হলে ভিকিও বাধ্য ছাত্র!’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১২

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৩

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৪

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৫

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৬

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৭

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৮

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৯

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২০
X