বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

থ্রি ইডিয়টসের সিক্যুয়েলে চতুর্থ ইডিয়ট ‘ভিকি কৌশল’ 

থ্রি ইডিয়টসের সিক্যুয়েলে চতুর্থ ইডিয়ট ‘ভিকি কৌশল’  । ছবি : সংগৃহীত
থ্রি ইডিয়টসের সিক্যুয়েলে চতুর্থ ইডিয়ট ‘ভিকি কৌশল’  । ছবি : সংগৃহীত

বলিউড ইতিহাসের অন্যতম সফল এবং কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়টস’। আমির খান, শারমন জোশি এবং আর মাধবনের সেই অনবদ্য রসায়ন আজও দর্শকদের হৃদয়ে সতেজ। দীর্ঘ প্রতীক্ষার পর এবার ভক্তদের জন্য এল বড় সুখবর। বড় পর্দায় ফিরছে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েল। তবে এবারের চমক আরও বড় তিন ইডিয়টের সঙ্গে যুক্ত হতে পারেন চতুর্থ আরও একজন ইডিয়ট।

আর সেই চরিত্রে বলিউডের শক্তিশালী অভিনেতা ভিকি কৌশলের নাম উঠে এসেছে জোরালোভাবে। পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানানো হয়েছে ‘থ্রি ইডিয়টস ২’ এর গল্পে আগের সিনেমার প্রেক্ষাপট থেকে প্রায় ১০ বছরের একটি সময়ের ব্যবধান বা টাইম লিপ দেখানো হবে। গল্পের এই নতুন মোড়েই যুক্ত করা হচ্ছে ভিকি কৌশলকে।

ভিকি ইতোমধ্যে আমির খান এবং পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কয়েক দফা আলোচনা সেরেছেন। মিস্টার পারফেকশনিস্টের সঙ্গে কাজ করতে এবং এই আইকনিক ফ্র্যাঞ্চাইজির অংশ হতে ভিকি নিজেও মুখিয়ে আছেন। প্রাথমিকভাবে তিনি এই প্রজেক্টে মৌখিকভাবে সম্মতিও জানিয়েছেন।

এদিকে এক সাক্ষাৎকারে আমির খান সিক্যুয়েলের খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান পরিচালক রাজকুমার হিরানি এবং অভিজিৎ জোশি দারুণ এক চিত্রনাট্য তৈরি করেছেন। আমির বলেন, ‘গল্পটি অসাধারণ লেগেছে আমার কাছে। চিত্রনাট্যের কাজ এখনো কিছুটা বাকি থাকলেও এটি আগের সিনেমার মতোই শক্তিশালী ব্যতিক্রমী এবং হাস্যরসে ভরপুর হবে।’

১০ বছর পরের প্রেক্ষাপটে আবারও ফুংসুখ ওয়াংডু চরিত্রে ফেরার জন্য নিজেকে প্রস্তুত করছেন আমির। ভিকি কৌশল বর্তমানে সঞ্জয় লীলা বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবির কাজে ব্যস্ত। এরপর 'মহাবতার' সিনেমার কাজ শেষ করেই তিনি থ্রি ইডিয়টসের সেটে যোগ দিতে পারেন। ভিকির জন্য এই ছবির শুটিং শিডিউল বেশ দীর্ঘ হবে বলেই ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X