বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কিংবদন্তির মৃত্যুতে স্তব্ধ বলিউড

অভিনেতা ধর্মেন্দ্র দেওল। ছবি : সংগৃহীত
অভিনেতা ধর্মেন্দ্র দেওল। ছবি : সংগৃহীত

হিন্দি চলচ্চিত্রের ‘হি-ম্যান’ খ্যাত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র দেওল আর নেই। টানা কয়েক সপ্তাহ রোগব্যাধির সঙ্গে লড়াইয়ের পর সোমবার শেষ নিঃশ্বাস নেন তিনি। মাত্র দুই সপ্তাহ পরই ৯০ বছরে পদার্পণ করার কথা ছিল তার। আকস্মিক এই প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

ধর্মেন্দ্র শুধু দর্শকদেরই নয়, সহশিল্পী, অনুজ থেকে সমগ্র চলচ্চিত্র জগতকেই মুগ্ধ করেছিলেন তার ব্যক্তিত্ব, অভিনয় ও মানবিকতায়। তাই তার মৃত্যু সংবাদে শোকাহত পুরো ইন্ডাস্ট্রি।

প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী ও বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ধর্মেন্দ্রকে স্মরণ করতে গিয়ে আবেগে ভেঙে পড়েন। তিনি বলেন, ‘তার মৃত্যু মেনে নেওয়া অসম্ভব। দিলীপ সাহেব তাকে নিজের ছোট ভাই মনে করতেন। এতটাই কষ্ট পেয়েছি যে কথা বলার শক্তি পাচ্ছি না।’

‘চুপকে চুপকে’ চলচ্চিত্রে ধর্মেন্দ্রর সহশিল্পী শর্মিলা ঠাকুর জানান, শুটিংয়ের সময়কার স্মৃতি তাকে নাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, ‘তিনি ছিলেন অসাধারণ মানুষ। সবার বাবাজি। সবার খোঁজ রাখতেন। ভেবেছিলাম, এবারও অসুস্থতা জয় করে ফিরবেন।’

পরিচালক-প্রযোজক করণ জোহর সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘একটি যুগের অবসান। তিনি শুধু কিংবদন্তিই নন, ছিলেন একজন সেরা মানুষ।’

অভিনেতা অজয় দেবগন ইনস্টাগ্রামে শোক প্রকাশ করে লিখেছেন, ‘তার উষ্ণতা, উদারতা ও উপস্থিতি প্রজন্মের পর প্রজন্ম শিল্পীদের অনুপ্রাণিত করেছে। ইন্ডাস্ট্রি একজন কিংবদন্তিকে হারাল।’

অভিনেতা শত্রুঘ্ন সিনহা মনে করিয়ে দেন, অসুস্থতার মাঝেও ধর্মেন্দ্র সবসময় উজ্জ্বল ছিলেন। তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম তিনি সুস্থ হয়ে ফিরবেন। ভাবতেই চাই না, প্রিয় মানুষগুলো একদিন চলে যাবে।’

১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের নাসরালিতে জন্ম ধর্মেন্দ্রর। দরিদ্র কৃষক পরিবারের সন্তান হয়েও শৈশব থেকেই সিনেমার প্রতি ছিল অদম্য টান। ১৯৬০ সালে ফিল্মফেয়ার ‘ট্যালেন্ট প্রতিযোগিতা’ জিতে বলিউডে পথচলা শুরু। একই বছর ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ ছবিতে অভিষেক।

এরপরের ছয় দশকে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে গড়েছেন এক অনন্য ইতিহাস।

রোমান্স, অ্যাকশন, কমেডি— তিন ধারায়ই সমান সফল। ষাটের দশকে ‘ফুল অউর পাথর’, ‘অনুপমা’, ‘আয়ে দিন বাহার কে’ ছবিতে রোমান্টিক নায়ক হিসেবে বিপুল জনপ্রিয়তা পান। এরপর ‘ধর্ম বীর’, ‘হুকুমত’-এ অ্যাকশন হিরো রূপে মাতান পর্দা। পাশাপাশি ‘চুপকে চুপকে’ প্রমাণ করে, কমেডিতেও তিনি সমান দক্ষ।

তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় রমেশ সিপ্পির কালজয়ী ছবি ‘শোলে’। জয়-বীরুর বন্ধুত্ব আজও ভারতীয় সিনেমার ইতিহাসে স্মরণীয়।

অভিনয়, ব্যক্তিত্ব এবং মানবিকতার জন্য ২০১২ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মভূষণ’ পান ধর্মেন্দ্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, আক্রান্ত অধিকাংশ সমকামী

থেমে নেই ইসরায়েলি বাহিনী, লেবাননে আবারও হামলা

খেলতে পারবেন না নেইমার

আর্জেন্টিনার জার্সি পরে চেম্বারে এলে ফি অর্ধেকের ঘোষণা আইনজীবীর

মার্কিন প্রতিনিধি পরিষদ / ইউক্রেন সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস

নওগাঁয় এনসিপির দুই নেতাকে শোকজ

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

দৌলতদিয়া ফেরিঘাটে যেভাবে পড়ে গেল বাস

শুক্রবার কমলো স্বর্ণের দাম, বিশ্ববাজারে আশঙ্কার কারণ কী

১০

দৌলতদিয়া ঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাসের সর্বশেষ পরিস্থিতি

১১

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

১২

পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, তালিকায় আরও ১৬ অঞ্চল

১৩

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটার তীব্র যানজট

১৪

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

১৫

মিরপুরের পূরবী মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৬

আনন্দভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল ২ বন্ধুর

১৭

দিল্লিতে নিজ ফ্ল্যাটে খুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, রহস্য ঘনীভূত

১৮

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

১৯

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে

২০
X