বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

যা কিছু রেখে গেলেন ধর্মেন্দ্র

অভিনেতা ধর্মেন্দ্র দেওল। ছবি : সংগৃহীত
অভিনেতা ধর্মেন্দ্র দেওল। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় নায়কদের একজন, কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। ৮৯ বছর বয়সে সোমবার সকালে মুম্বাইয়ের জুহুতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিদায় নিলেন এমন এক তারকা, যার উপস্থিতি বদলে দিয়েছিল হিন্দি চলচ্চিত্রের দৃশ্যপট, আর যার অবদান এক প্রজন্মকে করেছে অনুপ্রাণিত।

ধর্মেন্দ্র শুধু পর্দার নায়ক ছিলেন না—অ্যাকশন, রোমান্স, বাগ্মিতা ও পর্দা-ব্যক্তিত্বে তিনি ছিলেন এক অনন্য স্বাক্ষর। ফলে তার মৃত্যু শুধু বলিউডেই নয়, লাখো ভক্তের হৃদয়ে তৈরি করেছে গভীর শূন্যতা।

একসময় ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় শীর্ষে ছিলেন ধর্মেন্দ্র। সে সময় প্রতিটি সিনেমায় তিনি ৫ থেকে ১৫ লাখ রুপি পারিশ্রমিক নিতেন—যা তখনকার বলিউডে ছিল অভাবনীয়। এ তালিকায় উল্লেখযোগ্য উদাহরণ ১৯৭৫ সালের ব্লকবাস্টার ‘শোলে’। বীরু চরিত্রে অভিনয়ের জন্য তিনি পান ১৫ লাখ রুপি, যা সেই সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

দীর্ঘ ক্যারিয়ারে সিনেমা ছাড়াও রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করে আর্থিকভাবেও নিজ অবস্থান মজবুত করেন তিনি। ব্যক্তিগত সম্পদের পরিমাণ আনুমানিক ৪৫০ কোটি রুপি—বাংলাদেশি মুদ্রায় যা ৬০০ কোটি টাকারও বেশি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X