মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কার প্রেমে মজলেন নোরা?

নোরা ফাতেহি I ছবি : সংগৃহীত
নোরা ফাতেহি I ছবি : সংগৃহীত

শোবিজ অঙ্গনে প্রেম, বিয়ে ও বিচ্ছেদ যেন নিত্য দিনের ঘটনা। কান পাতলেই শোনা যায় এসব গুঞ্জন। সে তালিকা থেকে বাদ গেলেন না জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী ও সংগীতশিল্পী নোরা ফাতেহিও। সম্প্রতি এক তারকা ফুটবলারের সঙ্গে নাম জড়িয়েছে এ সুন্দরীর। এখন প্রশ্ন ঠিক কার প্রেমে মজেছেন নোরা?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এক ফুটবলারের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন এই গ্ল্যামার গার্ল। শুধু তাই নয়, সেই ফুটবলারের সঙ্গে নাকি একাধিকবার ডেটিংও করেছেন তিনি। নোরার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই শুরু হয়েছে এই চর্চা।

সম্প্রতি ‘আফরিকা কাপ অব ন্যাশন-২০২৫’ এর ফুটবল ম্যাচ দেখতে মরক্কো সফর করেন নোরা ফাতেহি। কারণ এ ম্যাচে খেলেন নোরার প্রিয় মানুষটি। এর আগে দুবাইয়ে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর প্রেমের গুঞ্জন শুরু হয়। এবার মরক্কোতে তাদের উপস্থিতি সেই জল্পনাকে যেন আরো উসকে দিয়েছে। দু’জনেই নিজেদের ব্যক্তিগত জীবন গোপন রাখতে চান। কারণ এ অভিনেত্রী আপাতত তার কাজে পুরোপুরি মনোযোগ দিতে আগ্রহী।

তবে কে সেই রহস্যময় ফুটবলার, তা এখনো জানা যায়নি। নোরা কিংবা সেই ফুটবলার, দুজনেই এই বিষয়ে সম্পূর্ণ নীরব। ফলে পরিচয় থেকে শুরু করে অভিসার, সবই আপাতত রয়ে গেছে জল্পনার আড়ালে। আফকনের প্রথম ম্যাচে কোমোরোসকে ২-০ গোলে হারিয়েছিল মরক্কো। সেই ম্যাচেই গ্যালারিতে লাল পোশাকে নোরাকে দেখা যায়, যা আরও আগুনে ঘি ঢালে।

সোশ্যাল মিডিয়ায় নোরা ওই ম্যাচ ঘিরে দুটি পোস্টও করেন। একটি ভিডিওতে দেখা যায়, এক সহচরীর সঙ্গে মরক্কোর পতাকা হাতে নৃত্যরত অভিনেত্রীকে।

ক্যাপশনে ম্যাচের ফলাফল উল্লেখ করে তিনি লেখেন, ‘খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল। তবে বিরতির পর আমাদের ছেলেরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।’ এই পোস্ট ঘিরেই এখন প্রশ্ন একটাই, নোরা ফাতেহির হৃদয়জুড়ে ঠিক কোন ফুটবল তারকা?

এদিকে এ বছরে সবশেষ নোরা ফাতেহিকে দেখা যায় চলতি বছরের ৫ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত ‘উফ ইয়ে সিয়াপা’ সিনেমায়। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জি.অশোক। এ ছবিতে নোরার পাশাপাশি অভিনয় করেছেন সোহম শাহ, নুশরাত ভারুচ্চা, ওমকার কাপুরসহ আরও অনেকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১০

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১১

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১২

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৩

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৪

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৫

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৬

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৭

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৮

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৯

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

২০
X