বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার খল চরিত্রে কারিনা কাপুর

কারিনা কাপুর I ছবি : সংগৃহীত
কারিনা কাপুর I ছবি : সংগৃহীত

হাসির ফোয়ারা আর অপ্রত্যাশিত কাণ্ডকারখানার সেই পরিচিত দুনিয়ায় ফের ফিরতে চলেছে বলিউড। আবারও বড় পর্দায় ফিরছে দর্শকপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’-এর পঞ্চম কিস্তি। তবে এবার শুধু হাসি নয়, গল্পের বাঁকে লুকিয়ে থাকছে বড় চমক। একেবারে ভিন্ন রূপে হাজির হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি। আর সেই চমকের কেন্দ্রবিন্দুতে কারিনা কাপুর। দীর্ঘ বিরতির পর ‘গোলমাল’-এর হাত ধরেই তার এই প্রত্যাবর্তন, তাও আবার খল চরিত্রে, যা নিঃসন্দেহে দর্শকদের কৌতূহল আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে চলেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ইতোমধ্যেই নির্মাতা রহিত শেঠির পরিচালনায় নির্মিতব্য ছবির অন্যান্য চরিত্রে কোন অভিনেতারা থাকবেন তা নির্ধারিত হয়েছে। আগের মতোই ছবির মুখ্য চরিত্রে গোপালের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণকে। কারিনা ও অজয়ের পাশাপাশি এ ছবিতে অভিনয় করছেন আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে ও কোনাল খেমু, জনি লিভার, আশ্বিনী কালেশকর, মুকেশ তিওয়ারিসহ আরও অনেকে।

এদিকে গুঞ্জন রয়েছে এই পঞ্চম ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন শরমন যোশীও। ২০০৬ সালে প্রথম ‘গোলমাল’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। এককথায় এই ছবিকে পুরোনো টিমের রিইউনিয়ন বললেও ভুল হবে না।

একইসঙ্গে সিনেপ্রেমীরা আশা করছেন, ছবিতে জনি লিভার, আশ্বিনী কালেশকর, মুকেশ তিওয়ারি-সহ অন্যান্য অভিনেতাদের উপস্থিতিও আগের মতোই এই কমেডি ঘরানার ছবিতে অন্য মাত্রা যোগ করবে।

তবে পুরুষ চরিত্রে কোন কোন অভিনেতাকে দেখা যাবে তা চূড়ান্ত হলেও ছবিতে অজয় দেবগণের বিপরীতে দেখা যাবে তা এখনো নির্ধারিত হয়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X