বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

দীর্ঘ বিরতির পর ফের জুটি বাঁধতে চলেছেন সালমান-কারিনা

কারিনা কাপুর খান ও সালমান খান । ছবি : সংগৃহীত
কারিনা কাপুর খান ও সালমান খান । ছবি : সংগৃহীত

বলিউড দাপিয়ে বেড়ানো ‘বডিগার্ড’ জুটির সেই জাদুকরী রসায়ন কি তবে আবারও ফিরছে রূপালি পর্দায়? বি-টাউনের বাতাসে এখন একটাই গুঞ্জন সালমান খানের আসন্ন প্রজেক্ট ‘সুপারহিরো’তে এবার নাম লেখাতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। দীর্ঘ বিরতির পর বলিউডের এই দুই মহারথীকে আবারও একই ফ্রেমে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা, আর সেই উত্তেজনায় ঘি ঢেলে দিল নির্মাতাদের পছন্দের তালিকায় কারিনার শীর্ষস্থানে থাকার খবরটি।

এর আগে সিনেমার এ চরিত্রে দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুর নামও শোনা গিয়েছিল। তবে নতুন তথ্যমতে জানা যায়, নির্মাতারা এখন করিনাকেই প্রথম পছন্দ হিসেবে এগিয়ে রেখেছেন এবং তার সঙ্গে আলোচনা চলছে।

সবকিছু ঠিক থাকলে, দীর্ঘ ১২ বছর পর আবার সালমান খানের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে।

২০১৫ সালে বজরঙ্গী ভাইজানের পর আর একসঙ্গে দেখা যায়নি বলিউডের জনপ্রিয় এই জুটিকে। ১১ বছর পর ফের আলোচনায় এলেন তারা দুজন। সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক জুটি রাজ ও ডিকে। এ সিনেমা ঘিরে আগ্রহ তৈরি হয়েছিল আগেই, এবার সে আগ্রহ আরও বাড়িয়ে দিল নায়িকা নির্বাচন নিয়ে নতুন এ তথ্য। কারণ, এটি হবে সালমান খানের ক্যারিয়ারের একটি ভিন্নধর্মী উদ্যোগ। এতে একজন সুপারহিরো চরিত্রে তাকে দেখা যেতে পারে, যা তার জন্য নতুন ঘরানার অভিজ্ঞতা।

এদিকে জানা গেছে, সিনেমার গল্প, শুটিং শিডিউল ও অন্যান্য বিস্তারিত এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। তবে প্রি-প্রোডাকশনের কাজ এগিয়ে চলছে এবং আনুষ্ঠানিক ঘোষণা এখন সময়ের অপেক্ষা। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল নারীর

ঘানায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি, গ্রেপ্তার ২

শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ

খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে দ্বিতীয় দিনেও তেহরানে ছুটছে মানুষ

পায়রায় ৩ নম্বর সতর্কতা সংকেত

জুলাই নিয়ে কটাক্ষ / শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ভারত থেকে আসা ১৬ ড্রাম ইউএসপি কেমিকেল জব্দ করল বিজিবি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে হত্যা মামলা, বিলুপ্ত কমিটি

১০

খামেনির জানাজায় আসা তীর্থযাত্রীদের জন্য ৫ হাজারের বেশি স্কুল খুলে দিল ইরান

১১

‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব

১২

শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

১৩

দেশে বাড়ছে জ্বালানি তেলের মজুত

১৪

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন কত

১৫

ঘর পোড়ার মধ্যে আলু পোড়া

১৬

ফুটবল খেলা নিয়ে তর্ক, ঘুসিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ

১৭

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, সামনে সুইজারল্যান্ড

১৮

আজকের স্বর্ণের বাজারদর

১৯

বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

২০
X