বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নিরাপত্তার প্রশ্নে স্থগিত এ আর রহমানের কনসার্ট

এ আর রহমান I ছবি : সংগৃহীত
এ আর রহমান I ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৩ বছর পর কলকাতার মঞ্চে ফেরার কথা ছিল অস্কারজয়ী সংগীত জাদুকর এ আর রহমানের। তার সুরে ডুবে যাওয়ার স্বপ্নে যখন উন্মুখ ভক্তরা, ঠিক তখনই নেমে এলো হতাশার ছায়া। বহুল আলোচিত সেই কনসার্ট, যেটি আগামী ১১ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা নির্ধারিত দিনে আর হচ্ছে না। উচ্ছ্বাসের মুহূর্তে এমন খবরে ভক্তদের হৃদয়ে যেন হঠাৎ করেই নেমে এলো অপ্রত্যাশিত স্তব্ধতা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আয়োজক সংস্থা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, জানুয়ারি মাসের সেই মেগা অনুষ্ঠানটি স্থগিত করে আগামী ১১ এপ্রিল পুনর্নির্ধারণ করা হয়েছে। যারা ইতোমধ্যে টিকিট কেটেছেন এবং এপ্রিলের অনুষ্ঠানে থাকতে পারবেন না, তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে কর্তৃপক্ষ।

আগামী ৩০ জানুয়ারির মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে ইমেইল করে টাকা ফেরতের আবেদন করতে পারবেন দর্শক। হঠাৎ অনুষ্ঠান পিছিয়ে যাওয়া নিয়ে সংগীত মহলে বইছে নানা আলোচনার ঝড়। তবে গুঞ্জন উঠেছে, কনসার্টের টিকিট বিক্রি আশানুরূপ না হওয়ায় কিছুটা বেগ পেতে হচ্ছে আয়োজকদের। তবে অন্য একটি পক্ষ সামনে আনছে নিরাপত্তার প্রশ্ন।

এদিকে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বড় তারকাদের অনুষ্ঠানে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা এবং বিশেষ করে ‘মেসি কাণ্ড’র পর সংগীতশিল্পীদের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে। রহমানের মতো বড় মাপের শিল্পী কি সেই ঝুঁকি এড়াতেই অনুষ্ঠান পিছিয়ে দিলেন? এ প্রশ্ন এখন অনেকের মুখে।

উল্লেখ্য, দীর্ঘ ১৩ বছরের বিরতি ভেঙে কলকাতায় কনসার্টে ফেরার বিষয়টি নিশ্চিত থাকলেও, আপাতত কিংবদন্তির সেই সুর শোনার জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে আগামী বছরের এপ্রিল পর্যন্ত। এছাড়া ২০২৬ সালকে কেন্দ্র করে ভারত ও মধ্যপ্রাচ্যে একটি বড় সংগীত সফরের পরিকল্পনা করেছেন এ আর রহমান। সেই তালিকায় আবু ধাবি, চেন্নাই এবং আহমেদাবাদের পাশাপাশি নাম ছিল কলকাতার।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্যাফোডিলে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লেকচারের ১৭তম সেশন অনুষ্ঠিত

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

জর্ডানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

ফেসবুকে স্ট্যাটাসের পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুকুরে ভাসছিল মরদেহ

একাধিক বিয়ের জন্য যে শর্ত দিয়েছে ইসলাম

হঠাৎ বিশ্ববাজারে কমল তেলের দাম

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার

সরে দাঁড়ানোর সময় নিয়েও ভাবতে হবে: এমি মার্তিনেজ

১০

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ পর্বতের ভূগর্ভে সরিয়ে নিয়েছে ইরান

১১

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

১২

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

১৩

বিশ্ববাজারে স্বর্ণের পর বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’

১৫

পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

১৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৭

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

১৮

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

১৯

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

২০
X