বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

এ আর রহমানের বিরুদ্ধে নিন্দার ঝড়

এ আর রহমানেI ছবি : সংগৃহীত
এ আর রহমানেI ছবি : সংগৃহীত

অস্কারজয়ী সুরকার এ আর রহমান বরাবরই তার নীতিগত অবস্থানের জন্য প্রশংসিত। অতীতে ‘মি টু’-তে অভিযুক্ত শিল্পীদের সঙ্গে কাজ করা থেকেও বিরত থেকেছেন তিনি। কিন্তু এবার নারী নির্যাতন ও ‘পকসো’ ধারায় অভিযুক্ত কোরিওগ্রাফার শাইক জানি বাশারের সঙ্গে নতুন একটি সিনেমার গানে কাজ করতে গিয়ে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে জানি বাশারের সঙ্গে এ আর রহমানের একটি ছবি ছড়িয়ে পড়ার পরই শুরু হয় এই নিন্দার ঝড়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেত্রী জাহ্নবী কাপুর ও অভিনেতা রামচরণ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পেদ্দি’-এর ‘চিকিরি চিকিরি’ গানের সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এ আর রহমান। আর এই গানটিরই নৃত্য পরিচালনার (কোরিওগ্রাফি) দায়িত্বে আছেন সেই বিতর্কিত কোরিগ্রাফার জানি বাশার।

কোরিওগ্রাফার জানি বাশার নিজেই এ আর রহমানের সঙ্গে ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন। ক্যাপশনে তিনি লেখেন, তার গান শুনেই বড় হয়েছি। আজ তার সুর করা গানে আমি কোরিওগ্রাফি করব। এ এক পরম প্রাপ্তি আমার জীবনের।

কিন্তু জানি বাশারের এই পোস্ট প্রকাশ্যে আসতেই উল্টো ফল হয়। ছবিটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভক্ত ও সমালোচকরা এ আর রহমানকে একহাত নিচ্ছেন।

অনেকেই বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, যে রহমান অতীতে ‘মি টু’-তে অভিযুক্ত অভিনেতাদের সঙ্গে কাজ করা থেকে নিজেকে বিরত রেখেছিলেন, তিনি নারী নির্যাতন ও 'পকসো' (শিশুদের যৌন নির্যাতন থেকে সুরক্ষা আইন) ধারায় অভিযুক্ত একজন কোরিওগ্রাফারের সঙ্গে কীভাবে কাজ করতে পারলেন? তার সেই বিচক্ষণতা ও নৈতিক অবস্থান কোথায় গেল?

নেটিজেনদের এই তীব্র ক্ষোভের মূল কারণ হলো কোরিওগ্রাফার জানি বাশারের কলঙ্কিত অতীত। ২০২৪ সালের সেপ্টেম্বরে গোয়ায় এক নাবালিকা সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে জানি বাশারকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয় এবং নাবালিকার জড়িত থাকায় বিষয়টি পকসো আইনের আওতাতেও আনা হয়। এমন গুরুতর অভিযুক্তের সঙ্গে অস্কারজয়ী সুরকারের কাজ করাকে সহজভাবে মেনে নিতে পারছেন না কেউই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১০

টিভিতে আজ যত খেলা

১১

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৭

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৮

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৯

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

২০
X