বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

এবার পর্দায় বিক্রান্ত ম্যাসির সঙ্গে জেনিফার লোপেজ

বিক্রান্ত ম্যাসি ও জেনিফার লোপেজ I ছবি: সংগৃহীত
বিক্রান্ত ম্যাসি ও জেনিফার লোপেজ I ছবি: সংগৃহীত

বলিউডে যেন চমকের পর চমক চলছে। ক্যারিয়ারের নতুন এক মোড়কে পা রাখতে চলেছেন ‘টুয়েল্ভথ ফেল’ খ্যাত বিক্রান্ত ম্যাসি। আসন্ন থ্রিলার সিনেমা ‘হোয়াইট’-এ যুক্ত হয়ে তার পথচলায় যোগ হচ্ছে এক ঐতিহাসিক মাইলফলক। কারণ এই ছবিতে হলিউডের বিশ্বখ্যাত গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ অভিনয়ে নয়; বরং আসন্ন এই সিনেমায় তার কণ্ঠে উপহার দিতে চলেছেন এক বিশেষ গান। বলিউড-হলিউডের এই অভাবনীয় মেলবন্ধনকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা।

ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা যায়, ‘হোয়াইট’ সিনেমাটি মূলত ইংরেজি ও স্প্যানিশ ভাষায় নির্মিত হচ্ছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় জেনিফার লোপেজ একটি ‘অ্যান্থেম’ বা থিম সং গাইবেন। গানটি ইংরেজি ও স্প্যানিশ উভয় ভাষার সংমিশ্রণে তৈরি হওয়ার কথা রয়েছে।

তবে বিষয়টি নিয়ে সিনেমা সংশ্লিষ্টরা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। দুপক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। এই সিনেমায় জেনিফার লোপেজের কাজ সিনেমাটিতে ভিন্ন এক আন্তর্জাতিক মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক মানের এই থ্রিলার সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে অনেক আগেই। দক্ষিণ আমেরিকায় এরই মধ্যে সিনেমার ৯০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। ইংরেজি ও স্প্যানিশ ভাষায় মূল সিনেমাটি নির্মিত হলেও পরে এটি আরও ২১টি ভাষায় ডাবিং করে বিশ্বজুড়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

এদিকে, ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার জয়ের পর বিক্রান্তের আসন্ন এই নতুন প্রজেক্ট সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X