মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে নিয়ে যা বললেন বিক্রান্ত ম্যাসি

বিক্রান্ত ম্যাসি ও শীতল ঠাকুর I ছবি : সংগৃহীত
বিক্রান্ত ম্যাসি ও শীতল ঠাকুর I ছবি : সংগৃহীত

বলিউডের পর্দায় তার অভিনয় যতটা তীব্র ও টানটান, বাস্তব জীবনে ঠিক ততটাই নরম আবেগের বাঁকে দাঁড়িয়ে আছেন বিক্রান্ত ম্যাসি। ২০২৪ সালে স্ত্রী শীতল ঠাকুরের কোলে জন্ম নিয়েছে তাদের প্রথম সন্তান ‘বরদান’। আর তখন থেকেই যেন বদলে গেছে অভিনেতার পৃথিবী। বরদানের হাসিতে, রাতভোর জেগে থাকা দায়িত্বে এবং নতুন বাবার ভয়-উৎকণ্ঠায় নিজেকে নতুনভাবে চিনছেন তিনি। সম্প্রতি দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে বিক্রান্ত তুলে ধরেছেন বাবা হওয়ার পর নিজের জীবনের অজানা অনুভূতি, যা তার অভিনয়ের বাইরেও এক মানবিক গল্পের মতো শোনায়।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিক্রান্ত জানান, বাবা সন্তানের সঙ্গে যতটা আত্মিকভাবে যুক্তই থাকুক না কেন, একজন মায়ের ভূমিকা সত্যিই অতুলনীয়। আর এই উপলব্ধি তার হয়েছে, যখন তিনি শীতলকে ৩০ ঘণ্টা ধরে প্রসবযন্ত্রণা সহ্য করতে দেখেছেন। অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ‘টুয়েলফথ ফেল’-খ্যাত এই তারকা। বিক্রান্ত বলেন, ‘আমি শীতলকে ১০ বছর ধরে চিনি। সেই ছোট মেয়েটাকে গর্ভাবস্থার সময় দেখেছি। তার পেট দিন দিন বাড়তে দেখেছি। কিন্তু ৩০ ঘণ্টা ধরে চলা প্রসবযন্ত্রণা সহ্য করা সত্যিই, মেয়েরা অনেক কিছু সহ্য করে।’

বিক্রান্ত একটি পরিবার পাওয়ার স্বপ্ন তিনি সব সময়ই দেখতেন। আর যখন শীতলের সঙ্গে দেখা হয়, সেই স্বপ্নই বাস্তব রূপ পায়। বিক্রান্তের কথায়, সঠিক সঙ্গী খুঁজে পাওয়ার পর তার মনে আর কখনো কমিটমেন্ট ফোবিয়া কাজ করেনি।

উল্লেখ্য, বিক্রান্ত মাসেই এবং শীতল ঠাকুর একে অপরকে চেনেন ২০১৫ সাল থেকে। দীর্ঘ প্রেমের পর ২০২২ সালের ভ্যালেন্টাইনস ডে সপ্তাহে, ১৫ ফেব্রুয়ারি তাদের আইনি বিয়ে সম্পন্ন হয়। তিন দিন পর সামাজিক রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েন এই জনপ্রিয় জুটি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১০

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১১

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১২

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৩

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৪

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৫

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৬

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৭

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৮

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৯

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

২০
X