বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভারত থেকে কত পারিশ্রমিক নিলেন জেনিফার লোপেজ

জেনিফার লোপেজ I ছবি : সংগৃহীত
জেনিফার লোপেজ I ছবি : সংগৃহীত

বলিউডি আড়ম্বর আর হলিউডি ঝলক, দক্ষিণ রাজস্থানের উদয়পুর যেন এক রাতের জন্য হয়ে উঠেছিল বিশ্ব বিনোদনের রাজধানী। সেখানে নবদম্পতি নেত্রা মানতেনা ও ভামসি গাদিবাজুর বিবাহোত্তর সংবর্ধনায় দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে চমকে দিয়েছেন মার্কিন পপ সেনসেশন জেনিফার লোপেজ। তার লাইভ শোর ভিডিও এখনো দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তার দুর্দান্ত পারফর্মেন্স নয় বরং সেই পারিশ্রমিকের অঙ্ক, যা শুনে নেটিজেনদের চোখ কপালে।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, ৫৬ বছর বয়সী এই শিল্পীকে বিবাহ সংবর্ধনা অনুষ্ঠানে পারফর্ম করার জন্য দেওয়া হয়েছে ২ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় সেটি প্রায় ১৭ কোটি ৮৬ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকা।

পারফরম্যান্সে জেনিফার লোপেজ তার জনপ্রিয় গান, যেমন- ‘ওয়েটিং ফর টুনাইট’, ‘গেট রাইট’ ইত্যাদি পরিবেশন করেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে তার প্রাণবন্ত পরিবেশনা ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। পারফরম্যান্স শেষে তিনি নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে গ্লাস তুলে বলেন, ‘এই সুন্দর দিনে এই পরিবারগুলো একত্রিত হোক এবং ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন।’

এদিকে এই বিয়েতে জেনিফার লোপেজ ছাড়াও বিশ্বের আরও কয়েকজন বিখ্যাত ডিজে এবং সংগীতশিল্পী পারফর্ম করেছেন, যার মধ্যে রয়েছেন ডিজে টিয়েস্টো ও ব্ল্যাক কফি। এছাড়াও বলিউড থেকে রণবীর সিং, শাহিদ কাপুর, কৃতি স্যানন এবং জাহ্নবী কাপুরের মতো তারকারাও পারফর্ম করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X