বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৫:১০ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৬, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রেম করছেন না জেনিফার-ব্রেট

জেনিফার লোপেজ ও ব্রেট গোল্ডস্টেইন । ছবি : সংগৃহীত
জেনিফার লোপেজ ও ব্রেট গোল্ডস্টেইন । ছবি : সংগৃহীত

মার্কিন অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তুঙ্গে। গত কয়েক সপ্তাহ ধরে শোবিজ পাড়ায় জোর গুঞ্জন—নতুন প্রেমে মজেছেন এই গায়িকা। ‘অফিস রোমান্স’ সিনেমার সহ-অভিনেতা ব্রেট গোল্ডস্টেইনের সঙ্গেই নাকি লোপেজের ‘অন-স্ক্রিন’ রসায়ন এবার বাস্তবে রূপ নিয়েছে। তবে সব জল্পনা-কল্পনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে অবশেষে বিষয়টি নিয়ে নিজেই মুখ খুললেন জেনিফার।

সম্প্রতি নিজেদের নতুন সিনেমার প্রচারণায় একটি আন্তর্জাতিক টেলিভিশন টক শো-তে হাজির হয়েছিলেন জেনিফার লোপেজ ও ব্রেট গোল্ডস্টেইন। সেখানে সঞ্চালক কোনো ভূমিকা ছাড়াই সরাসরি তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।

অনুষ্ঠানে হাসিমুখে জেনিফার বলেন,’আমি যখনই নতুন কারও সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াই বা কাজ করি, তখনই মানুষ আমাকে সেই ব্যক্তির সঙ্গে জড়িয়ে নানা গল্প বানাতে শুরু করে। কিন্তু সাধারণ মানুষের ভাবনার সেই গল্পগুলো তো আর সত্যি হয়ে যায় না।‘

সরাসরি তারা ডেট করছেন কি না—এমন প্রশ্নে জেনিফার বলেন, ‘না, আমরা মোটেও প্রেম করছি না।‘ জেনিফারের এই মন্তব্যে সহমত পোষণ করে ব্রেটও হাসিমুখে বলেন, 'একদম ঠিক কথা।'

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে, শুটিং চলাকালীন ব্রেট ও জেনিফারের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল। তবে এর সপক্ষে কোনো জোরালো প্রমাণ মেলেনি। টক শো-তে দুই তারকার এমন সোজাসাপ্টা জবাবে আপাতত সেই গুঞ্জনে জল পড়ল।

উল্লেখ্য, অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে দীর্ঘ টানাপোড়েনের পর জেনিফার লোপেজের আইনি বিচ্ছেদ চূড়ান্ত হয়। এরপর থেকে নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের আড়ালেই রেখেছেন তিনি। সাম্প্রতিক একাধিক সাক্ষাৎকারে এই তারকা স্পষ্ট জানিয়েছেন, আপাতত প্রেম বা নতুন কোনো সম্পর্কে জড়ানোর কোনো ইচ্ছে তার নেই। নিজের কাজ, পরিবার এবং এই সিঙ্গেল লাইফটাকেই তিনি এখন দারুণ উপভোগ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X