বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা I ছবি: সংগৃহীত
বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা I ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেপ্রেমীদের কল্পনা, গুঞ্জন আর ফিসফাসের অবশেষে পর্দা উঠতে চলেছে। বহুদিন ধরে আলোচনার কেন্দ্রে থাকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমকাহিনি এবার পৌঁছেছে জীবনের নতুন অধ্যায়ে। শোনা যাচ্ছে, রাজস্থানের রাজকীয় শহর উদয়পুরের এক ঐতিহ্যবাহী প্রাসাদে সোমবার (২ ফেব্রুয়ারি) নীরবতা ভেঙে বেজে উঠবে বিয়ের সানাই—রূপকথার মতো এক আয়োজনে চার হাত এক হতে যাচ্ছে দক্ষিণ ভারতীয় সিনেমার এই সুপারহিট জুটির। যে সম্পর্ক এতদিন ছিল ক্যামেরার আড়ালে আর ইঙ্গিতে-সংকেতে, তা এবার আলোয় আসতে চলেছে রাজকীয় জাঁকজমক ভাবে।

গত কয়েকদিন ধরে বিনোদন জগতে তাদের বিয়ের খবর নিয়ে নানা জল্পনা চলছিল। এমন সময়ে সদ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এই গুঞ্জনকে আরও জোরালো করে দেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে বিয়ের জমকালো প্রস্তুতি চলছে। লাল ভেলভেট কাপড়, নানা রঙের ফুল এবং বিশেষ কারুকার্য করা পিতলের সামগ্রী দিয়ে সাজানো হয়েছে বিয়ের আসর। ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের এক সদস্যের ধারণ করা সেই ভিডিওতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানের জন্য শেষ মুহূর্তের গোছগাছ চলছে পুরোদমে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ১ ফেব্রুয়ারি থেকেই এই তারকা জুটির বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। এদিনই দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মেহেদি, সংগীত এবং ককটেল পার্টি অনুষ্ঠিত হয়। সোমবার মূল বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে নতুন জীবন শুরু করবেন পর্দার এই জনপ্রিয় জুটি। তবে দীর্ঘদিন ধরে বিজয় ও রাশমিকার প্রেমের সম্পর্ক নিয়ে চর্চা থাকলেও তারা জনসমক্ষে বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X