বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বাবার বিদায়ে আবেগঘন সিদ্ধার্থ মালহোত্রা

সিদ্ধার্থ মালহোত্রা ও সুনীল মালহোত্রা । ছবি : সংগৃহীত
সিদ্ধার্থ মালহোত্রা ও সুনীল মালহোত্রা । ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বাবা সুনীল মালহোত্রা মারা গেছেন। কয়েক দিন আগে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর পেয়ে স্ত্রী কিয়ারা আদভানিকে সঙ্গে নিয়ে মুম্বাই থেকে দিল্লি ছুটে যান অভিনেতা। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শেষকৃত্য সম্পন্ন হলেও সিদ্ধার্থ ও কিয়ারা আরও কয়েক দিন দিল্লিতেই থাকবেন।

বাবার মৃত্যুর খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিয়েছেন সিদ্ধার্থ। তিনি লিখেন, “তিনি ছিলেন ন্যায়পরায়ণ, নৈতিকতাসম্পন্ন ও সংস্কৃতিমনা একজন মানুষ। এমন মূল্যবোধ নিয়ে জীবন কাটিয়েছেন, যা কখনো টলেনি। কঠোরতা নয়, ছিল শৃঙ্খলা; অহংকার নয়, ছিল শক্তি। জীবন যতবার কঠিন পরীক্ষায় ফেলেছে, ততবার ইতিবাচক থেকেছেন তিনি।”

বাবার পেশাগত জীবন ও সাহসিকতার কথা স্মরণ করে অভিনেতা বলেন, “একজন মার্চেন্ট নেভি ক্যাপ্টেন হিসেবে সমুদ্রকে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে অসুস্থ হওয়া পর্যন্ত—সবকিছুই সাহস আর মর্যাদার সঙ্গে সামলেছেন। স্ট্রোকের পর যখন হুইল চেয়ারে সীমাবদ্ধ হয়ে পড়েন, তখনো তার মনোবল অটুট ও অম্লান ছিল।”

বাবার মৃত্যুতে তৈরি হওয়া শূন্যতার কথা উল্লেখ করে সিদ্ধার্থ বলেন, “বাবা, তোমার সততাই আমার উত্তরাধিকার। তুমি ঘুমের মধ্যেই শান্তিতে আমাদের ছেড়ে চলে গেলে। কিন্তু তোমার রেখে যাওয়া শূন্যতা অপরিমেয়।” বাবার প্রতি ভালোবাসা জানিয়ে তিনি প্রতিজ্ঞা করেন, চিরকাল বাবার নাম, মূল্যবোধ আর আলো বহন করে এগিয়ে যাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X