বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

মেয়েকে নিয়ে সিদ্ধার্থের আবেগঘন বার্তা

সিদ্ধার্থ মালহোত্রা I ছবি: সংগৃহীত
সিদ্ধার্থ মালহোত্রা I ছবি: সংগৃহীত

বলিউডের রূপকথার জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি—তাদের প্রেম, বিয়ে, সবই যেন ছিল স্বপ্নের মতো। আর এবার সেই স্বপ্নে নতুন আলো ছড়িয়েছে কন্যাসন্তানের আগমনে। এই খুশির পরই বদলে গেছে তাদের প্রতিটি দিন, প্রতিটি রাত। নতুন বাবা-মা হিসেবে দায়িত্ব, আনন্দ, অজানা ভয় আর অপরিসীম ভালোবাসায় ভরপুর তাদের জীবন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের এই নতুন যাত্রার নানা অনুভূতি শেয়ার করেছেন সিদ্ধার্থ ও কিয়ারা—যেখানে উঁকি দেয় ঘুমহীন রাতের ক্লান্তি, ছোট্ট মেয়ের হাত ধরা মুহূর্তের বিস্ময়, আর বাবা-মা হওয়ার সীমাহীন গর্বের গল্প।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এই দম্পতি তাদের মেয়ের নামও প্রকাশ্যে এনেছেন। তাদের রাজকন্যার নাম রাখা হয়েছে সায়ারা। সায়ারাকে নিয়ে তাদের প্রতিটি দিন কীভাবে কেটে যাচ্ছে, তা নাকি তারা টেরই পাচ্ছেন না। মেয়েকে নিয়ে তাদের দৈনন্দিন যাপনের অভিজ্ঞতা এবার জানালেন সিড-কিয়ারা।

বাবা হওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা লেখেন, ‘একটা ছোট্ট প্রাণ, যে কি না এখনো কথা বলতে শেখেনি। তার সামনে এলেই আমরা কেমন যেন ভ্যাবাচ্যাকা খেয়ে যাই।’

আমরা কথা হারিয়ে ফেলি। জীবনের এই পরিবর্তন নিয়ে আমরা দুজনই অত্যন্ত খুশি।’ এই পরিবর্তন একান্ত আপন করে নিয়ে বাঁচতে চান এ তারকাজুটি।

সিদ্ধার্থ আরও বলেন, ‘আমাদের জীবনে যে পরিবর্তন এসেছে, সেটাতেই আমরা মগ্ন থাকতে চাই। কিয়ারা যেভাবে মনের জোরে একজনকে একটু একটু করে তৈরি করেছে, তাকে আমার কুর্নিশ ।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১০

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১১

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১২

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৩

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৪

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৬

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৭

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৮

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৯

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

২০
X