বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মা হতে চান রাশমিকা

রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা । ছবি : সংগৃহীত
রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা । ছবি : সংগৃহীত

দক্ষিণী ইন্ডাস্ট্রির আলোচিত জুটির সাতপাকে বাঁধা পড়ার খবর এখনো দর্শক-ভক্তদের মনে রোমাঞ্চ জাগিয়ে রাখছে। ঠিক এই আবেশ কাটতে না কাটতেই নতুন করে উত্তাপ ছড়াচ্ছে আরও এক তথ্য। বিয়ের আনন্দের রেশ গায়ে মেখে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও তারকা অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে সাতপাক ঘোরার পর মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। রাশমিকা জানিয়েছেন, সংসার ও সন্তান নিয়ে তিনি এখন থেকেই স্বপ্ন দেখছেন এবং মাতৃত্বকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মনে করেন।

বিয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাশমিকা তার এই অনুভূতির কথা ভাগ করে নেন। জানান, শুধু একটি নয়, একাধিক সন্তানের মা হওয়ার পরিকল্পনা রয়েছে তার। রাশমিকার মতে, সন্তান স্বামী ও স্ত্রীর মধ্যকার সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও শক্তিশালী করে তোলে। মা হওয়ার পর সন্তানের নিরাপত্তাই হবে তার কাছে সবথেকে বড় অগ্রাধিকার। ক্যারিয়ার না কি সন্তান— এমন প্রশ্নের জবাবে রাশমিকা বেশ স্পষ্ট ধারণা দিয়েছেন।

বিনোদন জগতে কাজের কোনো ধরাবাঁধা সময় না থাকলেও তিনি সাফ জানিয়েছেন, মা হওয়ার পর তার কাছে সন্তানই হবে সবার আগে। সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে তিনি প্রস্তুত। এমনকি প্রয়োজনে পেশাগত জীবনে ছাড় দিতেও পিছপা হবেন না বলে ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।

দীর্ঘদিন প্রেমের পর সম্প্রতি বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদান ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রাশমিকা মান্দানা। বর্তমানে এই তারকা দম্পতির ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের ভারসাম্য নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X