বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বক্স অফিসে ঝড় তুলে ‘ওয়ার টু’ টপকাল ‘ধুরন্ধর’

বক্স অফিসে ঝড় তুলে ‘ওয়ার টু’ টপকাল ‘ধুরন্ধর’ । ছবি : সংগৃহীত
বক্স অফিসে ঝড় তুলে ‘ওয়ার টু’ টপকাল ‘ধুরন্ধর’ । ছবি : সংগৃহীত

বলিউড বক্স অফিসে এখন একচ্ছত্র আধিপত্য ধুরন্ধর টু সিনেমার। আদিত্য ধর পরিচালিত এই স্পাই থ্রিলার মুক্তির দ্বিতীয় দিনেই অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। প্রথম দিনের রেকর্ড গড়া ওপেনিংয়ের পর দ্বিতীয় দিনেও ছবিটির দাপট একটুও কমেনি।

ট্রেড বিশ্লেষকদের মতে মাত্র দুই দিনেই ভারতের বক্স অফিসে ছবিটির নেট কালেকশন ২৪০ কোটির ঘর পেরিয়েছে। প্রথম দিন আয় প্রায় ১৪৫ কোটি টাকা এবং দ্বিতীয় দিনেও সংগ্রহ দাঁড়ায় প্রায় ৯৭ কোটি। এই দুর্দান্ত পারফরম্যান্সে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ওয়ার টু সিনেমার ২৩৬ কোটির লাইফটাইম কালেকশন টপকে গেছে ছবিটি।

শুধু দেশেই নয় আন্তর্জাতিক বাজারেও সমান দাপট দেখাচ্ছে ধুরন্ধর টু। গ্লোবাল বক্স অফিসে এর গ্রস আয় ইতিমধ্যে ৩৩০ কোটির বেশি। ফলে জাওয়ান ও পুষ্পা টু দ্য রুল এর মতো মেগা ব্লকবাস্টারের দুই দিনের রেকর্ডও এখন চাপে পড়েছে। এই বিপুল সাফল্যের পেছনে জাসকিরাত সিং রঙ্গী চরিত্রে রণবীর সিংয়ের ক্যারিশমা এবং দেশভক্তি ও আন্ডারওয়ার্ল্ড ঘিরে টানটান গল্প দর্শকদের ভীষণভাবে টেনেছে। সামনে সপ্তাহান্ত ও ঈদের ছুটি থাকায় আয় আরও বাড়ার বড় সুযোগ রয়েছে। ট্রেড মহলের ধারণা প্রথম সপ্তাহান্তেই ছবিটি ৫০০ কোটির মাইলফলক ছুঁতে পারে।

ধুরন্ধর টু দ্য রিভেঞ্জ মূলত ২০২৫ সালের ধুরন্ধর সিনেমার সিক্যুয়েল। গল্পের কেন্দ্রে আছেন রণবীর সিং যিনি করাচির অপরাধ জগতে হামজা আলী মাজারি সেজে অনুপ্রবেশ করেন। ভারতের বিরুদ্ধে হওয়া জঙ্গি হামলার প্রতিশোধ নেওয়া এবং পাকিস্তানের আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্ক ভেঙে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য। ছবিতে রণবীরের পাশাপাশি আর মাধবন সঞ্জয় দত্ত অর্জুন রামপাল এবং অক্ষয় খান্না অভিনয় করে ছবির ভিত্তিকে আরও শক্তিশালী করেছেন। প্রায় চার ঘণ্টার এই দীর্ঘ ছবিটি টানটান উত্তেজনা তীব্র অ্যাকশন আর ভূরাজনৈতিক প্রেক্ষাপটের মিশেলে দর্শকদের আটকে রাখতে সক্ষম হয়েছে। বিশেষ করে করাচির লিয়ারি অঞ্চলের গ্যাং ওয়ারের উপস্থাপন ছবিটিকে আলাদা মাত্রা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X