রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

রণবীরের ধুরন্ধরকে সালমানের খোঁচা: ভাইরাল মন্তব্যে তুমুল জল্পনা

সালমান খান ও রণবীর সিং। ছবি : সংগৃহীত
সালমান খান ও রণবীর সিং। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা সালমান খান আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেওয়া তার একটি মন্তব্য ভাইরাল হওয়ার পর নতুন করে শুরু হয়েছে বিতর্ক। অনেকের ধারণা সালমান পরোক্ষভাবে আলোচিত সিনেমা ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ এবং সেটিকে ঘিরে চলা রাজনৈতিক বিতর্কের দিকেই ইঙ্গিত করেছেন।

ভাইরাল হওয়া সেই ক্লিপে সালমানকে বলতে শোনা যায়, ‘আপনি যদি সত্যিই কোনো কিছু পছন্দ করেন তাহলে সেটা করা উচিত। তবে সেটি নৈতিক আদর্শিক ও আবেগগতভাবে সঠিক হতে হবে। আর এখন তো রাজনৈতিকভাবেও সঠিক হতে হয়।’

যদিও তিনি সরাসরি কোনো সিনেমা বা অভিনেতার নাম উল্লেখ করেননি তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্যটিকে ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’র সঙ্গে যুক্ত করছেন।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই এক্স (সাবেক টুইটার) ও রেডিটে শুরু হয় আলোচনা। অনেক ব্যবহারকারীর দাবি বলিউডে ক্রমবর্ধমান পলিটিক্যালি চার্জড গল্প ও বিতর্ক নিয়েই ইঙ্গিত দিয়েছেন সালমান। বিশেষ করে পলিটিক্যালি কারেক্ট শব্দবন্ধ ব্যবহারের সময়টিকেও অনেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

তবে আরেক অংশের মত সাধারণ একটি মন্তব্যকে ঘিরে অতিরিক্ত ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে। এখন পর্যন্ত সালমান খানের মন্তব্যের সঙ্গে ধুরন্ধর এর কোনো সম্পর্ক রয়েছে এমন আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পরিচালক আদিত্য ধর নির্মিত এবং রণবীর সিং অভিনীত ধুরন্ধর দ্য রিভেঞ্জ ২০২৬ সালের অন্যতম বড় বলিউড হিট হিসেবে বিবেচিত হচ্ছে। বক্স অফিস সাফল্যের পাশাপাশি সিনেমাটি রাজনৈতিক ও আদর্শিক বিতর্কের কেন্দ্রেও রয়েছে।

এটি প্রথম নয় অতীতেও বিভিন্ন সাক্ষাৎকারে খোলামেলা বক্তব্য দিয়ে বহুবার শিরোনামে এসেছেন সালমান খান। একই সাক্ষাৎকারে তিনি জানান সাধারণত পুরো স্ক্রিপ্ট পড়েন না তিনি। বরং নির্মাতাদের কাছ থেকে গল্প শুনেই সিদ্ধান্ত নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। গুরুত্বপূর্ণ সিনেমার সিদ্ধান্তে বাবা সেলিম খানের মতামতের ওপরও নির্ভর করেন তিনি।

এদিকে খুব শিগগিরই সালমানকে দেখা যাবে ‘মাতৃভূমি’ সিনেমায়। জানা গেছে ২০২০ সালের ভারত চীন লাদাখ সংঘাতকে কেন্দ্র করে নির্মিত হয়েছে যুদ্ধভিত্তিক এই চলচ্চিত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

১০

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

১১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান ডা. শফিকুর রহমানের

১২

ইসলামিক ব্যাংকিংয়ে সুশাসন, শরিয়াহ কমপ্লায়েন্স বাস্তবায়নে জোর

১৩

ফরিদপুর বিভাগ ও সিটি করপোরেশন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৪

পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার : আনচেলত্তি

১৫

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

১৬

কমিউনিস্টবিরোধী বক্তব্যে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করলেন ট্রাম্প

১৭

সাগরে লঘুচাপ, ঝড়ো হাওয়ার আভাস

১৮

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী আটক

১৯

নজরুল বর্ষ ২০২৬-২৭ / বক্তৃতা প্রতিযোগিতায় মাতিন হাসানের প্রথম স্থান অর্জন

২০
X