বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০১:০০ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৬, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ভক্তদের সঙ্গে সালমান খানের ঈদ উদযাপন

সালমান খান। ছবি : সংগৃহীত
সালমান খান। ছবি : সংগৃহীত

ঈদের দিন মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর সামনের দৃশ্যটি ছিল কানায় কানায় পূর্ণ। প্রিয় তারকাকে একনজর দেখার জন্য সেখানে ভিড় করেছিলেন শত শত ভক্ত-অনুরাগী। তবে এবারের ঈদ কেবল আনন্দ নয়, বরং স্বস্তির বার্তা নিয়ে এসেছে খান পরিবারে। প্রায় এক মাস হাসপাতালে কাটানোর পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কিংবদন্তি চিত্রনাট্যকার ও সালমানের বাবা সেলিম খান।

শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের সকালে প্রথা মেনেই বারান্দায় উপস্থিত হন সালমান খান। তবে এবার তার পাশে ছিলেন পিতা সেলিম খান। প্রিয় তারকাকে দেখে ভক্তরা উল্লাসে ফেটে পড়েন; কেউ হাত নাড়ছিলেন, কেউবা ছুড়ে দিচ্ছিলেন উড়ন্ত চুমু। বুলেটপ্রুফ কাঁচের নিরাপত্তা বলয়ের ভেতর থেকে সালমানও ভক্তদের শুভেচ্ছার জবাব দেন।

সেই ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেছেন বলিউড ভাইজান নিজেই। সালমান খান তার প্রকাশিত ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘ঈদ মোবারক, আপনাদের আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ। বাবা বাড়ি ফিরে এসেছেন, ধন্যবাদ’। প্রসঙ্গত, সালমান খানের বাবা সেলিম খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে ঈদের কয়েক দিন আগে বাড়ি ফিরেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এটিই তার প্রথম জনসমক্ষে উপস্থিতি।

সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। কারণ তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়েছিল। তবে চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, যা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এদিকে সালমান খানকে দেখা যাবে আসন্ন ‘মাতৃভূমি’ সিনেমায়। শুরুতে এ সিনেমার নাম রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। ছবিতে কর্নেল বিকুমা সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে সালমানকে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X