বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

পথ হারানো নারীকে রাস্তা চেনালেন অরিজিৎ

অরিজিৎ সিং। ছবি : সংগৃহীত
অরিজিৎ সিং। ছবি : সংগৃহীত

বলিউডের প্লে-ব্যাক জগতের সুর সম্রাট ছিলেন অরিজিৎ সিং। তিনি মানেই যেখানে কয়েক কোটি অনুরাগীর উন্মাদনা, সেখানে বারবার নিজের শেকড়ে ফিরে গিয়ে সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এই গায়ক আবারও নেটদুনিয়ার প্রশংসা কুড়াচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, জিয়াগঞ্জের এক সংকীর্ণ গলিতে পথ হারিয়ে ফেলা এক নারীকে অত্যন্ত ধৈর্য ধরে গন্তব্য বুঝিয়ে দিচ্ছেন অরিজিৎ।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, কোনো সেলিব্রিটি সুলভ জাঁকজমক বা দেহরক্ষীর বেষ্টনী ছাড়াই সাধারণ মানুষের মতো রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন অরিজিৎ। সেখানে এক নারী রাস্তা খুঁজে না পাওয়ায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লে, অরিজিৎ নিজে এগিয়ে আসেন। অত্যন্ত যত্ন সহকারে কোন গলি দিয়ে কীভাবে লক্ষ্যে পৌঁছাতে হবে, তা বুঝিয়ে দেন তিনি।

তার এই নিরহংকারী আচরণ দেখে নেটিজেনরা বলছেন, ‘প্রতিভাই মানুষকে বড় করে না, মানুষের প্রতি ব্যবহারই আসল পরিচয়।‘

তবে ভারতের জিয়াগঞ্জের বাসিন্দাদের কাছে অবশ্য এই দৃশ্য নতুন কিছু নয়। মুম্বাইয়ের চাকচিক্য ফেলে তিনি প্রায়ই নিজের শহরে স্কুটি নিয়ে ঘুরে বেড়ান, আড্ডা দেন শৈশবের বন্ধুদের সঙ্গে। স্থানীয়দের মতে, ‘এটাই তো সেই চেনা অরিজিৎ। যার আচরণ দেখলে বোঝাই যায় না যে তিনি কোনো সেলিব্রেটি। তাকে দেখলে মনে হবে একেবারেই ঘরের ছেলের মতো হাবভাব।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১০

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১১

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১২

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৩

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৪

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৫

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৬

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৭

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৮

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৯

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

২০
X