বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

একসঙ্গে গাইছেন অরিজিৎ-জাংকুক

অরিজিৎ সিং ও জাংকুক । ছবি : সংগৃহীত
অরিজিৎ সিং ও জাংকুক । ছবি : সংগৃহীত

বিশ্বসংগীতের আকাশে কি তবে উঠতে যাচ্ছে এক নতুন সুপারনোভা? একদিকে কে-পপ ব্যান্ডের সদস্য জাংকুক, অন্যদিকে অনুভূতির সুরে কোটি হৃদয় জয় করা অরিজিৎ সিং। দু’জনের নাম একসঙ্গে উচ্চারিত হতেই যেন থমকে গেছে ভক্তদের নিঃশ্বাস! সীমান্ত পেরিয়ে, ভাষা পেরিয়ে, সুরের এক অভূতপূর্ব মেলবন্ধনে হাজির হতে চলেছেন এই দুই মিউজিক আইকন।

সম্প্রতি জাংকুক নিজে ইনস্টাগ্রামে অরিজিতের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে এই গুঞ্জন আরও উসকে দিয়েছেন। নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে অরিজিতের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করে জাংকুক লিখেছেন, বুঝতে পেরেছি, অরিজিৎ সিং শুধু একজন অসাধারণ শিল্পীই নন, বরং একজন অত্যন্ত বিনয়ী ও মানবিক মানুষ।

জাংকুক উল্লেখ করেন, তার কথা বলার ধরন ও ব্যক্তিত্বের মধ্যে এক ধরনের শান্ত উষ্ণতা রয়েছে যা সচরাচর দেখা যায় না। শিল্পী অরিজিতের চেয়েও মানুষ অরিজিৎকে নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেন এই বিটিএস তারকা।

শেয়ার করা ছবিগুলোতে দুই তারকাকে একসঙ্গে খাবার খেতে, গিটার বাজাতে এবং একটি মিউজিক রুমে বসে গভীর আলোচনায় মগ্ন থাকতে দেখা গেছে। জাংকুক জানান, তারা একসঙ্গে বেশ কিছু পুরোনো স্মৃতি ভাগ করে নিয়েছেন এবং বিশেষ কিছু একটা তৈরি করেছেন। যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, শিগগিরই এই দুই তারকার নতুন কোনো কাজ বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে।

উল্লেখ্য, প্রায় চার বছর বিরতির পর গত ২০ মার্চ বিটিএস তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশ করেছে। কে-পপের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে মুক্তির প্রথম দিনেই অ্যালবামটি প্রায় ৩.৯৮ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। এই অ্যালবামের ‘সুইফম’ গানটি বর্তমানে ৯০টি দেশের আইটিউনস টপ সংস চার্টের শীর্ষে অবস্থান করছে। এদিকে অরিজিৎ সিং প্লেব্যাক থেকে কিছুটা বিরতি নিয়ে সংগীত চর্চা ও চলচ্চিত্র পরিচালনার দিকে মনোযোগ দিয়েছেন বলে জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X