শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

নিজের অতীত নিয়ে মুখ খুললেন অরিজিৎ সিং

অরিজিৎ সিং । ছবি : সংগৃহীত
অরিজিৎ সিং । ছবি : সংগৃহীত

ভারতের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অলিগলি থেকে বিশ্বসংগীতের রাজমুকুট, অরিজিৎ সিংয়ের এই রূপকথার পথচলা আজ কারোর অজানা নয়। কিন্তু যে কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে থাকে কোটি প্রাণ, সেই সুরের ভূবনে রাজত্ব করতে একদিন নিজের ওপর অমানুষিক ‘অত্যাচার’ চালিয়েছিলেন শিল্পী নিজেই। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সাফল্যের সেই অন্ধকার ও যন্ত্রণাময় অধ্যায় নিয়ে মুখ খুলেছেন অরিজিৎ, যা শুনে রীতিমতো স্তব্ধ তার ভক্তকুল।

সেই প্রকাশিত সাক্ষাৎকারে অরিজিৎ নিজের সাফল্যের পেছনের গল্প নিয়ে জানান, পেশাদার জীবনে যখন যাত্রা শুরু করেন, তখন নিজের গলার স্বর মোটেও পছন্দ হতো না তার। এমনকি সেই সময় অনেকের সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। আজ তার কণ্ঠে যে দরদ ও নিখুঁত আবেগ কঠোর শ্রমে নিজের গলাকে ভেঙে নতুন রূপ দিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘আসলে আগে আমার আওয়াজ অনেকেই পছন্দ করতেন না। আমি অনেকটা স্থাপত্য নির্মাণের মতো কেটে কেটে নিজের গলাটা তৈরি করেছি। গলার পেশিগুলোকে কাঙ্ক্ষিত ছাঁচে ফেলতে অনেক অত্যাচার করেছি নিজের ওপর। রেওয়াজ করতে করতে আমি সব সীমা ছাড়িয়ে যেতাম। সারা রাত এমনভাবে প্র্যাকটিস করতাম যে, ক্লান্তিতে গলা ভেঙে বসে যেত।’

উল্লেখ্য, ১৫ বছরেরও বেশি সময়ের কর্মজীবনে অরিজিৎ গেয়েছেন প্রচুর গান। তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ‘আশিকী ২’ সিনেমার গান গুলো। তবে অরিজিৎ আপাতত সিনেমার গান থেকে অবসর নিয়েছেন। বর্তমানে নতুন ধরনের গান তৈরিতে ব্যস্ত তিনি। অরিজিৎ নতুন প্রতিভাদের তুলে ধরতে চান, নিজেই জানিয়েছেন সে কথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় বিশ্বকাপের উদ্বোধন / মাঠ মাতালেন নোরা ফাতেহি ও বাংলাদেশি ‘ডিজে সঞ্জয়’

ডিএনসিসিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে দুই শিফটে

অচেতন অবস্থায় সন্ধান মিলল নিখোঁজ ছাত্রশিবির নেতার

জাহাজে হামলার জেরে ফের মার্কিন দূতকে তলব ভারতের

‘সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায়’ 

নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া থেকে দূরে রাখতে হবে: হুইপ অপু

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

১০

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

১১

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

১২

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

১৩

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

১৪

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

১৫

সোনারগাঁয়ে ২০ হাজার মানুষ নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 

১৭

কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১৮

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৯

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

২০
X